Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চলন্ত বাসে সন্তান প্রসব, যে সুবিধা পাবে মা ও শিশু

Icon

লালমনিরহাট ও কালীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পিএম

চলন্ত বাসে সন্তান প্রসব, যে সুবিধা পাবে মা ও শিশু

Advertisement

ঢাকা থেকে বুড়িমারীগামী আনাস এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাসে সন্তান প্রসব করেছেন আবিদা বেগম নামে এক নারী।

রংপুর মিঠাপুকুর এলাকায় একটি চলন্ত বাসে এ ঘটনা ঘটে। মা ও সন্তান সুস্থ থাকায় বাসের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

আবিদা বেগম (২৮) উপজেলার ফকিরপাড়ার রমনীগঞ্জ গ্রামের আবেদ আলীর মেয়ে। পরিবার মিলে ওই বাসের নামের সঙ্গে মিল রেখে তার নাতির নাম রাখা হয় আনাস হাসান।

এ ঘটনায় আনাস এন্টারপ্রাইজের মালিক শিশুর জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন। আর ঘোষণা দিয়েছেন ওই শিশু আজীবন বাসে ফ্রি যাতায়াত করবে। পাশাপাশি সে বড় না হওয়া পর্যন্ত তার মা ও শিশু দুজনেই ফ্রি যাতায়াত করবেন।

বুধবার দুপুরে আনাস এন্টারপ্রাইজের সুপারভাইজার মজনু ওই শিশুর বাড়িতে গিয়ে উপহার সামগ্রী হিসাবে একটি দোলনা, বেবি বেড, মশারি ও প্রসাধনী সামগ্রী প্রদান করেন।

মজনু জানান, ঢাকা থেকে বুড়িমারী যাচ্ছিল আনাস এন্টারপ্রাইজ বাসটি। বাসে থাকা অন্তঃসত্ত্বা এক নারীর রংপুর মিঠাপুকুর এলাকায় এলে প্রসব বেদনা শুরু হয়। এরপর ওই বাসের ভেতরে থাকা এক ধাত্রীর সাহায্যে বাস থামিয়ে একটি ফুটফুটে ছেলে সন্তান প্রসব করান। ওই প্রসূতির বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাটগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

পাটগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

ফাঁকা গুলি ছুড়ে ধরলা নদী থেকে নৌকা নিয়ে গেল বিএসএফ

ফাঁকা গুলি ছুড়ে ধরলা নদী থেকে নৌকা নিয়ে গেল বিএসএফ

সরকারি কাজে বাধা, বিএনপির চার নেতাসহ গ্রেফতার ৬

সরকারি কাজে বাধা, বিএনপির চার নেতাসহ গ্রেফতার ৬

প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নৈশপ্রহরী গ্রেফতার

প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নৈশপ্রহরী গ্রেফতার

সমালোচনার জবাবে এমপি বাবুলের চ্যালেঞ্জ, অযোগ্য হলে পদত্যাগ

সমালোচনার জবাবে এমপি বাবুলের চ্যালেঞ্জ, অযোগ্য হলে পদত্যাগ

সীমান্তে খুঁটি বসানোর চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

সীমান্তে খুঁটি বসানোর চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

আরও পড়ুন

গণশুনানিতে তিন অসহায় মানুষের পাশে গাজীপুরের জেলা প্রশাসক

গণশুনানিতে তিন অসহায় মানুষের পাশে গাজীপুরের জেলা প্রশাসক

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৩৪ ডেঙ্গু ও ৪২ হামের রোগী শনাক্ত

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৩৪ ডেঙ্গু ও ৪২ হামের রোগী শনাক্ত

কুড়িগ্রামে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১

কুড়িগ্রামে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১

শিক্ষাগুরু-প্রবীণদের যে সম্মান দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি শিমুল বিশ্বাস

শিক্ষাগুরু-প্রবীণদের যে সম্মান দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি শিমুল বিশ্বাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম