Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সমালোচনার জবাবে এমপি বাবুলের চ্যালেঞ্জ, অযোগ্য হলে পদত্যাগ

Advertisement

Icon

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১০:৫৭ পিএম

সমালোচনার জবাবে এমপি বাবুলের চ্যালেঞ্জ, অযোগ্য হলে পদত্যাগ

লালমনিরহাট-২ আসনের সংসদ-সদস্য রোকন উদ্দিন বাবুল। ছবি: সংগৃহীত

Advertisement

লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ-সদস্য রোকন উদ্দিন বাবুল নিজের পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তৃণমূলের একাংশের সমালোচনার জবাবে তিনি বলেছেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে অযোগ্য মনে করলে এক মুহূর্তও দেরি না করে পদত্যাগ করবেন। একই সঙ্গে তার বিরুদ্ধে চলা রাজনৈতিক ষড়যন্ত্রের নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন তিনি।

আদিতমারী উপজেলার সরকারি জিএস উচ্চবিদ্যালয় মাঠে মঙ্গলবার রাতে উপজেলা বিএনপি আয়োজিত কর্মী মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি বাবুল। 

তিনি বলেন, মঞ্চে উপজেলার প্রতিটি ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। তারা যদি তৃণমূলের নেতা না হন, তাহলে গুটি কয়েক লোকই কীভাবে তৃণমূলের প্রতিনিধি হন- এমন প্রশ্ন তুলে তিনি বলেন, তাকে অযোগ্য আখ্যা দেওয়ার পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে। 

তিনি আরও বলেন, নির্বাচনের সময় থেকেই একটি চক্র তার বিরুদ্ধে নানা চক্রান্ত ও বিষদগার করে আসছে। নির্বাচন শেষ হলেও ষড়যন্ত্র বন্ধ হয়নি।

প্রধানমন্ত্রীর প্রতি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বাবুল বলেন, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে চলা ‘নোংরা রাজনৈতিক চক্রান্তের’ বিচার চান তিনি। একই সঙ্গে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেফতার

আ.লীগের সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেফতার

এমপিকে ইউপি চেয়ারম্যানের চ্যালেঞ্জ

এমপিকে ইউপি চেয়ারম্যানের চ্যালেঞ্জ

চলন্ত বাসে সন্তান প্রসব, যে সুবিধা পাবে মা ও শিশু

চলন্ত বাসে সন্তান প্রসব, যে সুবিধা পাবে মা ও শিশু

পাটগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

পাটগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

এমপির মোবাইল নাম্বার হ্যাক, অতঃপর...

এমপির মোবাইল নাম্বার হ্যাক, অতঃপর...

আ.লীগের সাবেক সংসদ সদস্য গ্রেফতার

আ.লীগের সাবেক সংসদ সদস্য গ্রেফতার

আরও পড়ুন

চসিক নগরভবনে পুলিশের অভিযান আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

কোটি কোটি টাকা আত্মসাৎ সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম