Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সীমান্তে খুঁটি বসানোর চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

Advertisement

Icon

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০১:২৬ পিএম

সীমান্তে খুঁটি বসানোর চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।

Advertisement

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় বিজিবির বাধার মুখে পিছু হটেছে বিএসএফ।

সোমবার (২০ জুলাই) বিকালে শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ী গ্রামের সীমান্তের ওপারে ভারতের কুচবিহার জেলার মেকলিগঞ্জ মহকুমার সদর হাড়িকামাত (পানিশালা) গ্রাম সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

তিস্তা ৬১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক কারিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, পঁয়ষট্টিবাড়ী সীমান্তের বিপরীতে ভারতের কুচবিহার জেলার মেকলিগঞ্জ মহকুমার হাড়িকামাত (পানিশালা) সীমান্ত এলাকায় ৮৪৫ নম্বর মেইন পিলারের ১ ও ২ নম্বর সাব-পিলারের শূন্য রেখা থেকে ভারতের অভ্যন্তরে প্রায় ১০০ মিটার দূরে এ কার্যক্রম চালানো হয়।

সূত্র জানায়, ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের ১ নম্বর পানিশালা বিএসএফ ক্যাম্পের সদস্যদের সহায়তায় ভারতীয় শ্রমিকরা সেখানে আগে স্থাপন করা বাঁশের খুঁটি সরিয়ে গর্ত করে তিন থেকে চার ফুট উচ্চতার সিমেন্টের খুঁটি বসানোর কাজ শুরু করেন।

খবর পেয়ে তিস্তা ৬১ বিজিবি ব্যাটালিয়নের পঁয়ষট্টিবাড়ী বিজিবি বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএসএফ সদস্যদের খুঁটি স্থাপনে বাধা দেয় এবং কড়া প্রতিবাদ জানায়। পরে বিএসএফ সদস্য ও শ্রমিকরা সেখান থেকে সরে যান।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিস্তা ৬১ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় বিজিবির টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চলন্ত বাসে সন্তান প্রসব, যে সুবিধা পাবে মা ও শিশু

চলন্ত বাসে সন্তান প্রসব, যে সুবিধা পাবে মা ও শিশু

পাটগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

পাটগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

ফাঁকা গুলি ছুড়ে ধরলা নদী থেকে নৌকা নিয়ে গেল বিএসএফ

ফাঁকা গুলি ছুড়ে ধরলা নদী থেকে নৌকা নিয়ে গেল বিএসএফ

সরকারি কাজে বাধা, বিএনপির চার নেতাসহ গ্রেফতার ৬

সরকারি কাজে বাধা, বিএনপির চার নেতাসহ গ্রেফতার ৬

প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নৈশপ্রহরী গ্রেফতার

প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নৈশপ্রহরী গ্রেফতার

সমালোচনার জবাবে এমপি বাবুলের চ্যালেঞ্জ, অযোগ্য হলে পদত্যাগ

সমালোচনার জবাবে এমপি বাবুলের চ্যালেঞ্জ, অযোগ্য হলে পদত্যাগ

আরও পড়ুন

চসিক নগরভবনে পুলিশের অভিযান আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

কোটি কোটি টাকা আত্মসাৎ সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম