Logo
Logo
×
   

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার কতজন, জানালেন ইসি সচিব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৭:৪০ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার কতজন, জানালেন ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ফাইল ছবি

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন ৩৪৯ জন সংসদ সদস্য।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ জানান, জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের আয়োজন করা হবে। ভোটগ্রহণ চলবে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। ৩টি ব্যালট স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট দেবেন সংসদ সদস্যরা।

তিনি জানান, ভোটগ্রহণের দিনই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। পরে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। সুষ্ঠু ভোটগ্রহণে নির্বাচন কমিশনের ২০ সদস্যর টিম কাজ করবে।

ইসি সচিব আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিশেষ অধিবেশন না থাকায় ইসির বৈঠকের আহবান বিষয়ে আজকেই গেজেট দেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .