Logo
Logo
×

Advertisement

জাতীয়

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৮১৮ মামলা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৪:৪২ পিএম

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৮১৮ মামলা

Advertisement

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৮১৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বুধবার (১২ আগস্ট) ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ৮ বাস, একটি ট্রাক, ৮ কাভার্ডভ্যান, ১০টি সিএনজিচালিত অটোরিকশা ও ৪০ মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১২ বাস, সাত ট্রাক, ২ কাভার্ডভ্যান, ১৯ সিএনজিচালিত অটোরিকশা ও ৯৫ মোটরসাইকেলসহ মোট ১৭২ মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৪ বাস, ২ ট্রাক, ১৯ কাভার্ডভ্যান, ৪৯ সিএনজিচালিত অটোরিকশা ও ১৪৭ মোটরসাইকেলসহ মোট ২৭৬টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৭ বাস, ২১ ট্রাক, ১৫ কাভার্ডভ্যান, ১১টি সিএনজিচালিত অটোরিকশা ও ৪০ মোটরসাইকেলসহ মোট ১৮০ মামলা হয়েছে।

এদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩ বাস, ৬ ট্রাক, ৮ কাভার্ডভ্যান, ২২টি সিএনজিচালিত অটোরিকশা ও ৮৪ মোটরসাইকেলসহ মোট ১৯৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৩ বাস, ২৯ ট্রাক, ৪০ কাভার্ডভ্যান, ৪১ সিএনজিচালিত অটোরিকশা, ১৫২ মোটরসাইকেলসহ মোট ৪০৪টি মামলা হয়েছে।

অপরদিকে ট্রাফিক-উত্তরা বিভাগে ২০টি বাস, ১৩ ট্রাক, ১২ কাভার্ডভ্যান, ২১ সিএনজিচালিত অটোরিকশা ও ৯০ মোটরসাইকেলসহ মোট ২৩৭টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৯ বাস, ৩ ট্রাক, ৬ কাভার্ডভ্যান, ২১ সিএনজিচালিত অটোরিকশা ও ৭০ মোটরসাইকেলসহ মোট ২০৬টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৬৩৯টি গাড়ি ডাম্পিং ও ৩১২টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহারকারীদের দুঃসংবাদ দিল ডিএমপি

হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহারকারীদের দুঃসংবাদ দিল ডিএমপি

আগামী ১ ডিসেম্বর থেকে যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান

আগামী ১ ডিসেম্বর থেকে যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও অভিনেত্রী জ্যোতি: ডিএমপি

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও অভিনেত্রী জ্যোতি: ডিএমপি

রাজধানীতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন

রাজধানীতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার

আরও পড়ুন

স্মরণসভায় আলোচকরা জ্ঞানচর্চায় আমৃত্যু নিবেদিত ছিলেন আহমদ রফিক

জ্ঞানচর্চায় আমৃত্যু নিবেদিত ছিলেন আহমদ রফিক

নাশকতার ছক বানচালে ‘জিরো টলারেন্স’ নীতি ড্রোন নজরদারিতে রাজপথ হাই অ্যালার্টে কেপিআই

ড্রোন নজরদারিতে রাজপথ হাই অ্যালার্টে কেপিআই

আওয়ামী লীগবিরোধী ঐক্য জাতীয় সংলাপ ২৭ নভেম্বর

জাতীয় সংলাপ ২৭ নভেম্বর

কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে ব্যর্থ মধ্যবর্তী স্তর সুযোগ আছে চাকরি নেই

সুযোগ আছে চাকরি নেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম