Logo
Logo
×

Advertisement

জাতীয়

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৮:১০ পিএম

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

ফাইল ছবি

Advertisement

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছেন, ঢাকা শহরে ব্যাটারিচালিত ও যন্ত্রচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা নিয়েছে সরকার। অনুমোদন ছাড়া যত্রতত্র ব্যাটারি রিকশা তৈরি বন্ধে নির্ধারিত কিছু কারখানা ঠিক করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল (এআই সিগন্যাল) ব্যবস্থার পরীক্ষামূলক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আবদুস সালাম বলেন, যেসব অটোরিকশা বা যন্ত্রচালিত রিকশাকে অনুমতি দেওয়া হবে, সেগুলো যত্রতত্র তৈরি করা যাবে না। ঢাকা শহরের জন্য নির্ধারিত কিছু কারখানা ঠিক করে দেওয়া হবে। এসব কারখানায় রিকশা উৎপাদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কারিগরি সহায়তা দেবে। নির্ধারিত কারখানাগুলোর অনুমোদন ও কারিগরি বিষয়গুলো যাচাইয়ের পর উৎপাদনের সুযোগ দেওয়া হবে।

ব্যাটারিচালিত রিকশাকে ধীরে ধীরে বিদ্যুৎচালিত ব্যবস্থায় নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। এ জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে। সময়সীমার মধ্যে ব্যাটারিচালিত রিকশাগুলোকে বিদ্যুৎচালিত ব্যবস্থায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সৌরশক্তি ব্যবহারের বিষয়টিও পরিকল্পনায় রয়েছে।

ডিএসসিসির প্রশাসক বলেন, সৌরশক্তির ব্যবহার বাড়ানো গেলে বিদ্যুতের ওপর চাপও কমবে। এ বিষয়ে সরকারের সামগ্রিক পরিকল্পনা রয়েছে এবং ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে।

ঢাকার যানজট ও বিশৃঙ্খলা কমাতে শুধু আইন প্রয়োগ করলেই হবে না উল্লেখ করে তিনি বলেন, নগরবাসীকেও সচেতন হতে হবে। সরকারকে সময় দিলে ধীরে ধীরে দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এর আগে শাহবাগ মোড়ে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার পরীক্ষামূলক উদ্বোধন করা হয়। ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে প্রাথমিকভাবে আরও ২০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এ ধরনের সিগন্যাল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শীতার্তদের জন্য সাড়ে ৪৬ কোটি টাকার কম্বল কিনবে সরকার

শীতার্তদের জন্য সাড়ে ৪৬ কোটি টাকার কম্বল কিনবে সরকার

বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করতে পারবেন যারা

বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করতে পারবেন যারা

সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, দৈনিক মিলবে ২০০ টাকা

সব জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, দৈনিক মিলবে ২০০ টাকা

সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, দেওয়া হলো আবেদনের ঠিকানা

সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, দেওয়া হলো আবেদনের ঠিকানা

নেতানিয়াহুকে হটাতে নতুন সরকার গঠনের তোড়জোড়, শপথ আগামী সপ্তাহে

নেতানিয়াহুকে হটাতে নতুন সরকার গঠনের তোড়জোড়, শপথ আগামী সপ্তাহে

বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ২টি সংশোধিত প্রকল্প অনুমোদন

বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ২টি সংশোধিত প্রকল্প অনুমোদন

আরও পড়ুন

শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহদী আমিন

শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহদী আমিন

প্রাণিসম্পদ খাত নারীর ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে: খাদ্যমন্ত্রী

প্রাণিসম্পদ খাত নারীর ক্ষমতায়নে বড় ভূমিকা রাখবে: খাদ্যমন্ত্রী

আলোচনাসভায় মন্ত্রী আজম খান ‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ করছে সরকার

‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ করছে সরকার

পশ্চিমবঙ্গের মন্ত্রীর হুমকির কড়া জবাব দিলেন আইনমন্ত্রী

পশ্চিমবঙ্গের মন্ত্রীর হুমকির কড়া জবাব দিলেন আইনমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম