Logo
Logo
×

Advertisement

জাতীয়

দুই-তিন মাসের মধ্যে হামের প্রাদুর্ভাব কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৬:৪৫ পিএম

দুই-তিন মাসের মধ্যে হামের প্রাদুর্ভাব কমবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অডিটোরিয়ামে শিশুদের হাম প্রসঙ্গে কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। সংগৃহীত ছবি

Advertisement

হামের প্রাদুর্ভাব এক সপ্তাহের মধ্যে কমে যাবে—এমন কোনো অবাস্তব আশ্বাস দিতে চান না বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। তবে সরকারের চলমান টিকাদান ও অন্যান্য কার্যক্রম সঠিকভাবে অব্যাহত থাকলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে দেশে হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বুধবার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অডিটোরিয়ামে শিশুদের হাম নিয়ে শিশু হাসপাতাল ও আইসিডিডিআরবির যৌথ গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এম এ মুহিত বলেন, দীর্ঘদিনের কোনো সমস্যা একদিনে কিংবা হঠাৎ করে সমাধান করা সম্ভব নয়। দেশে টিকাদান কর্মসূচিতে ঘাটতি ছিল এবং মাঠপর্যায়ে প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মীরও সংকট রয়েছে। তাই খুব অল্প সময়ের মধ্যে হামের প্রকোপ কমে যাওয়ার কথা বলা বাস্তবসম্মত হবে না।

হাম নিয়ন্ত্রণে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই দাবি করে প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতি বিবেচনায় দ্রুত টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। প্রত্যন্ত এলাকাগুলোতেও মাঠকর্মীরা বাড়তি শ্রম দিয়ে কাজ করছেন। প্রয়োজনীয় ৪০ হাজার মাঠকর্মীর বিপরীতে ২৫ হাজার কর্মী দিয়েই এক মাসে প্রায় দুই কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক মানদণ্ডেও বড় ধরনের কার্যক্রম বলে উল্লেখ করেন তিনি।

হামকে অত্যন্ত সংক্রামক রোগ হিসেবে উল্লেখ করে এম এ মুহিত বলেন, গবেষণায় শিশুদের অ্যান্টিবডি ও বুকের দুধ খাওয়ানোসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে। তবে শুধু বেশি সংখ্যক হাসপাতাল বা ভেন্টিলেটর স্থাপন করে হামে মৃত্যু পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। রোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো টিকাদান, আর সেই কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

শিশু স্বাস্থ্য সুরক্ষায় সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, শিশু স্বাস্থ্যকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে দেশের পাঁচটি বিভাগীয় শহরে পাঁচটি পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্বাস্থ্য খাতের জনবল সংকট মোকাবিলায় দ্রুত ৫ হাজার চিকিৎসক, ১ হাজার নার্স এবং ১ লাখ মাঠকর্মী নিয়োগ দেওয়া হবে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ৮১৯ জন।

একই সময়ে দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৪ হাজার ৭৮০ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৯৮৯ জনের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এ কে এম আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস, পরিচালক মো. নুরুল ইসলাম এবং আইইডিসিআরের পরিচালক কাজী আহমেদ জাকী।

গবেষণার মূল প্রতিবেদন উপস্থাপন করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলাম এবং আইসিডিডিআরবির জ্যেষ্ঠ পরিচালক মুস্তাফিজুর রহমান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

যুক্তরাষ্ট্রে হামের আতঙ্ক, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রে হামের আতঙ্ক, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ১৩০০

হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ১৩০০

স্বাস্থ্য খাতকে ভবিষ্যৎমুখী করতে জাপানের প্রযুক্তিগত অংশীদারিত্ব চান স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ভবিষ্যৎমুখী করতে জাপানের প্রযুক্তিগত অংশীদারিত্ব চান স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আরও পড়ুন

সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ধানমন্ডি লেক সাজবে নতুন রুপে, দুটি প্রকল্প অনুমোদন

ধানমন্ডি লেক সাজবে নতুন রুপে, দুটি প্রকল্প অনুমোদন

সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি

সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি

নোয়াখালীতে নতুন কূপে গ্যাস, দিনে ৫০-৭০ লাখ ঘনফুট উত্তোলনের আশা

নোয়াখালীতে নতুন কূপে গ্যাস, দিনে ৫০-৭০ লাখ ঘনফুট উত্তোলনের আশা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম