Logo
Logo
×

Advertisement

জাতীয়

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্নে বাংলাদেশ, ঢাকায় বসছে ‘ইনোভেশন ফেয়ার ২০২৬’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০২:৫৬ পিএম

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্নে বাংলাদেশ, ঢাকায় বসছে ‘ইনোভেশন ফেয়ার ২০২৬’

Advertisement

বিজ্ঞানের আলোয় দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’। আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার নভোথিয়েটারে এ মেলার আয়োজন করবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ভাবক, শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট অংশীজনদের এক প্ল্যাটফর্মে এনে দেশের একটি সমন্বিত উদ্ভাবনী পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে উদ্ভাবনকে বাজারের সঙ্গে যুক্ত করে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মেলায় ১৫০টির বেশি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করা হবে। এতে তরুণ ও অভিজ্ঞ উদ্ভাবকদের প্রযুক্তিগত উদ্ভাবনের পাশাপাশি নতুন ধারণা তুলে ধরার সুযোগ থাকবে।

এ ছাড়া মেলায় ১৫টির বেশি সেশন ও সংলাপ অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন। থাকবে একটি বিশেষ ‘ইনোভেশন হাব’, যেখানে নতুন ধারণা ও প্রযুক্তির প্রদর্শন এবং বিনিময়ের সুযোগ তৈরি হবে।

মেলায় দেশি-বিদেশি ৫০টির বেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ থাকবে। একই সঙ্গে শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সেতুবন্ধন তৈরিতে ৫০টির বেশি শিল্প বিশেষজ্ঞ অংশ নেবেন। করপোরেট, শিল্প ও বাণিজ্যিক খাতের ৫০টির বেশি প্রতিষ্ঠানও এ আয়োজনে সক্রিয়ভাবে অংশ নেবে।

মন্ত্রণালয় জানিয়েছে, ব্যক্তি, শিক্ষার্থী, গবেষক, বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান, করপোরেট ও শিল্পপ্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি, সরকারি সংস্থা, আন্তর্জাতিক ও দেশীয় বেসরকারি সংস্থা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, সেবাদাতা প্রতিষ্ঠান, স্টার্টআপ, আইডিয়া ইনকিউবেটর এবং সবুজ উদ্যোক্তারা এ মেলায় তাদের উদ্ভাবন প্রদর্শনের জন্য নিবন্ধন করতে পারবেন।

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর বাস্তবায়নকারী সংস্থা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ।

মেলায় প্রদর্শনীতে অংশ নিতে নিবন্ধনের শেষ সময় ৩০ আগস্ট ২০২৬। আগ্রহীরা www.innovationfairbd.org ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে পারবেন।

আয়োজকদের প্রত্যাশা, এ মেলার মাধ্যমে গবেষণা ও উদ্ভাবনের সঙ্গে শিল্পখাতের সংযোগ আরও জোরদার হবে এবং নতুন প্রযুক্তি ও উদ্ভাবনকে বাণিজ্যিকভাবে কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার: ড. তিতুমীর

প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার: ড. তিতুমীর

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দুলু, সদস্য যারা

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দুলু, সদস্য যারা

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী

রূপপুরের বিদ্যুৎ নিয়ে দুঃসংবাদ দিলেন মন্ত্রী

রূপপুরের বিদ্যুৎ নিয়ে দুঃসংবাদ দিলেন মন্ত্রী

সামুদ্রিক পারমাণবিক শক্তিতে নতুন সম্ভাবনা দেখছে বাংলাদেশ: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

সামুদ্রিক পারমাণবিক শক্তিতে নতুন সম্ভাবনা দেখছে বাংলাদেশ: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

দেশের উন্নয়নের অন্যতম ভিত্তি হবে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তি: বিজ্ঞানমন্ত্রী

দেশের উন্নয়নের অন্যতম ভিত্তি হবে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তি: বিজ্ঞানমন্ত্রী

আরও পড়ুন

সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ধানমন্ডি লেক সাজবে নতুন রুপে, দুটি প্রকল্প অনুমোদন

ধানমন্ডি লেক সাজবে নতুন রুপে, দুটি প্রকল্প অনুমোদন

সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি

সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সঙ্গে দেখছে: ইআবি ভিসি

নোয়াখালীতে নতুন কূপে গ্যাস, দিনে ৫০-৭০ লাখ ঘনফুট উত্তোলনের আশা

নোয়াখালীতে নতুন কূপে গ্যাস, দিনে ৫০-৭০ লাখ ঘনফুট উত্তোলনের আশা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম