Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘নজরুল পদক ২০২৬’ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

Advertisement

Icon

জাককানইবি প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১১:০০ পিএম

‘নজরুল পদক ২০২৬’ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার ও সংগীত শিল্পী শবনম মুশতারী। ফাইল ছবি

Advertisement

নজরুলচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মাননা ‘নজরুল পদক ২০২৬’ পাচ্ছেন দুই গুণী ব্যক্তি। গবেষণায় নজরুল-গবেষক ও যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার এবং সংগীতে নজরুল-শিল্পী শবনম মুশতারী এ পদকের জন্য নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংশ্লিষ্ট কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট কমিটি সূত্রে জানা গেছে, নজরুলচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর গবেষণা ও সংগীত—দুটি ক্ষেত্রে ‘নজরুল পদক ২০২৬’ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গবেষণায় আবদুল হাই শিকদার এবং সংগীতে শবনম মুশতারী এ সম্মাননা পাচ্ছেন।  

সংশ্লিষ্ট কমিটির সদস্য-সচিব ও বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা বলেন, ‘নজরুলচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর গবেষণা ও সংগীত— দুটি ক্ষেত্রে নজরুল পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বসম্মতিক্রমে নির্বাচিত দুই গুণী ব্যক্তির হাতে আগামী সোমবার (২৪ আগস্ট) নজরুলজয়ন্তী উদযাপনের বিশেষ পর্বে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেওয়া হবে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাওয়ার তিন দিনব্যাপী বইমেলা শুরু

রাওয়ার তিন দিনব্যাপী বইমেলা শুরু

জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

মানারাত বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

জুলাইয়ের শক্তি বিভক্ত হয়ে গেলে ভারত আসল কার্ড খেলবে: আবদুল হাই শিকদার

জুলাইয়ের শক্তি বিভক্ত হয়ে গেলে ভারত আসল কার্ড খেলবে: আবদুল হাই শিকদার

ঐতিহ্য প্রকাশ করবে কবি ও সম্পাদক ‘আবদুল হাই শিকদার-রচনাবলী’

ঐতিহ্য প্রকাশ করবে কবি ও সম্পাদক ‘আবদুল হাই শিকদার-রচনাবলী’

দেহের সঙ্গে আত্মার যে সম্পর্ক, নজরুলের সঙ্গে বাংলাদেশের সেই সম্পর্ক

আবদুল হাই শিকদার দেহের সঙ্গে আত্মার যে সম্পর্ক, নজরুলের সঙ্গে বাংলাদেশের সেই সম্পর্ক

বাংলাদেশের ইতিহাসে জিয়ার সমকক্ষ কোনো রাষ্ট্রনায়ক আসেননি: আবদুল হাই শিকদার

বাংলাদেশের ইতিহাসে জিয়ার সমকক্ষ কোনো রাষ্ট্রনায়ক আসেননি: আবদুল হাই শিকদার

আরও পড়ুন

দ্রুত রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার প্রতিশ্রুতি রোসাটমের

দ্রুত রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার প্রতিশ্রুতি রোসাটমের

আবু সাঈদ এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল পথিকৃৎ: ত্রাণমন্ত্রী

আবু সাঈদ এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের মূল পথিকৃৎ: ত্রাণমন্ত্রী

সমন্বিত পরিকল্পনার মাধ্যমে জলাবদ্ধতার সমাধান নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী

সমন্বিত পরিকল্পনার মাধ্যমে জলাবদ্ধতার সমাধান নিশ্চিত করতে হবে: অর্থমন্ত্রী

দেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

দেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম