Logo
Logo
×

Advertisement

জাতীয়

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী থাইল্যান্ডে চিকিৎসা নিয়ে ফের ঢামেকে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৫:৪২ এএম

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী থাইল্যান্ডে চিকিৎসা নিয়ে ফের ঢামেকে

Advertisement

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী নাবিল আহামেদ (২১) থাইল্যান্ডে দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফিরে পুনরায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের উপপরিচালক আশরাফুল আলম। আহত নাবিলের বাবা সিদ্দিকুর রহমান জানান, তার ছেলে বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

নাবিল আহামেদ মাহবুবুর রহমান মোল্লা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। গত ১৯ জুলাই ২০২৪ আন্দোলন চলাকালে রাজধানীর রায়েরবাগ এলাকায় কদমতলী থানার সামনে গুলিবিদ্ধ হন তিনি। এ সময় গুলি তার ডান পায়ে বিদ্ধ হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য জুলাই আন্দোলনের এই আহত শিক্ষার্থীকে থাইল্যান্ডে নেওয়া হয়। সেখানে প্রায় ২০ মাস চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসা শেষে এক মাসের জন্য তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তার বাবা।

নাবিলের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামে। তার বাবা সিদ্দিকুর রহমান। বর্তমানে তারা রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় বসবাস করেন।

পরিবারের সদস্যরা জানান, জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই নাবিলকে দীর্ঘমেয়াদি চিকিৎসা নিতে হচ্ছে। থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফেরার পর শারীরিক বিভিন্ন জটিলতার কারণে তাকে আবারও ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে শিল্পীদের ভূমিকা গুরুত্বপূর্ণ

সংস্কৃতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে শিল্পীদের ভূমিকা গুরুত্বপূর্ণ

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা

জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা

সাবেক এমপি নূর মোহাম্মদ আরেক মামলায় গ্রেফতার

সাবেক এমপি নূর মোহাম্মদ আরেক মামলায় গ্রেফতার

মুগ্ধসহ ১১ হত্যা মামলায় অভিযোগ গঠন: ২৬ জনের বিচার শুরু

মুগ্ধসহ ১১ হত্যা মামলায় অভিযোগ গঠন: ২৬ জনের বিচার শুরু

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলনে স্মরণ করা হলো ‘৩৬ জুলাই’

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলনে স্মরণ করা হলো ‘৩৬ জুলাই’

আরও পড়ুন

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

পরিবেশমন্ত্রী সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম