Logo
Logo
×

Advertisement

জাতীয়

সংস্কৃতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে শিল্পীদের ভূমিকা গুরুত্বপূর্ণ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে শিল্পীদের ভূমিকা গুরুত্বপূর্ণ

Advertisement

চব্বিশের গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক সময়কে ধারণ করে শিল্পীদের আঁকা চিত্রকর্ম কালোত্তীর্ণ হয়ে প্রজন্মের পর প্রজন্ম দেশের শিল্প-সংস্কৃতিতে বহমান থাকবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর চত্বরে ‘বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতি’ শীর্ষক দিনব্যাপী আর্ট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদের উদ্যোগে এই আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

নিতাই রায় চৌধুরী বলেন, যেকোনো সৃষ্টিরই নির্দিষ্ট সময়কাল থাকে এবং সেই সময়ই নির্ধারণ করে, কী সৃষ্টি হবে। একুশের ভাষা আন্দোলন ও উনসত্তরের গণ-অভ্যুত্থানের সময় যেমন আমাদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির মাঝে এক উন্মাদনা ও বিশেষ মেজাজ কাজ করেছিল, ঠিক তেমনি চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানও আমাদের দেশের ইতিহাসে গভীরভাবে তাৎপর্যপূর্ণ অধ্যায়।

সংস্কৃতিমন্ত্রী বলেন, হাজার হাজার ছাত্র-জনতা ও মেহনতি মানুষের ওপর পাশবিক অত্যাচার এবং নির্বিচারে গুলিবর্ষণের পর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিজয় অর্জিত হয়েছে; ফ্যাসিবাদ পালিয়ে গেছে। সে সময় মানুষের মাঝে যে জাগরণ তৈরি হয়েছিল, সমগ্র ঢাকা শহরের মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছিল, সেই সময়টাকেই উপজীব্য করে শিল্পীরা তুলি ধরেছেন। তাদের বিষয় বেঁধে দেওয়া হয়নি; তবুও তারা স্বতঃস্ফূর্তভাবে সময়টাকে ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন। এই সৃষ্টিগুলো আগামী প্রজন্মের কাছে কালোত্তীর্ণ হয়ে আমাদের শিল্প-সংস্কৃতির ভাবনায় স্থায়ীভাবে বহমান থাকবে।

এ সময় আর্ট ক্যাম্পের সাফল্য কামনার পাশাপাশি এ জাতীয় উদ্যোগ মানুষের সামনে তুলে ধরার জন্য উপস্থিত সাংবাদিকদের প্রতি আহ্বান জানান নিতাই রায় চৌধুরী।

চব্বিশের গণ-অভ্যুত্থানের রক্তস্নাত স্মৃতি, ত্যাগের ইতিহাস এবং ছাত্র-জনতার অদম্য সাহসিকতাকে ক্যানভাসে জীবন্ত করে তুলতে আয়োজিত এ আর্ট ক্যাম্পে অংশ নেন দেশের প্রবীণ ও উদীয়মান তরুণ চিত্রশিল্পীরা।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা

জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা

সাবেক এমপি নূর মোহাম্মদ আরেক মামলায় গ্রেফতার

সাবেক এমপি নূর মোহাম্মদ আরেক মামলায় গ্রেফতার

মুগ্ধসহ ১১ হত্যা মামলায় অভিযোগ গঠন: ২৬ জনের বিচার শুরু

মুগ্ধসহ ১১ হত্যা মামলায় অভিযোগ গঠন: ২৬ জনের বিচার শুরু

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলনে স্মরণ করা হলো ‘৩৬ জুলাই’

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলনে স্মরণ করা হলো ‘৩৬ জুলাই’

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১২ অক্টোবর

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১২ অক্টোবর

আরও পড়ুন

অবৈধ অভিবাসন ও মানবপাচার ঠেকাতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইইউ

অবৈধ অভিবাসন ও মানবপাচার ঠেকাতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইইউ

চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু

চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু

রিয়াদে ২৪ জনের বেশি বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিয়াদে ২৪ জনের বেশি বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম