Logo
Logo
×

Advertisement

জাতীয়

সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনের অনন্য আয়োজন বিজয়া সম্মিলন: সংস্কৃতিমন্ত্রী

Icon

সাংস্কৃতিক প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম

সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনের অনন্য আয়োজন বিজয়া সম্মিলন: সংস্কৃতিমন্ত্রী

ঢাকার অফিসার্স ক্লাবে শকুন্তলা রমনা পার্ক আয়োজিত বিজয়া সম্মিলন ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।ছবি: যুগান্তর

Advertisement

বাংলাদেশের সংস্কৃতি বহুত্ববাদী ও অসাম্প্রদায়িক চেতনার ধারক। এ দেশের প্রতিটি ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির মধ্য দিয়েই এই সাংস্কৃতিক ঐতিহ্যকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঢাকার অফিসার্স ক্লাবে শকুন্তলা রমনা পার্ক আয়োজিত বিজয়া সম্মিলন ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সংস্কৃতিমন্ত্রী বলেন, বিজয়া সম্মিলন শুধু ধর্মীয় বা সামাজিক আনুষ্ঠানিকতা নয়; এটি আনন্দ, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনাকে ধারণ করে সম্মিলিতভাবে একটি শান্তিপূর্ণ, মানবিক ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তুলতে হবে। 

তিনি আরও বলেন, বাংলাদেশের হাজার বছরের ইতিহাস, লোকজ ঐতিহ্য, ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং বিভিন্ন সম্প্রদায়ের সাংস্কৃতিক চর্চা জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। সংস্কৃতির শক্তি মানুষে মানুষে বিভেদ দূর করে এবং ঐক্যের বন্ধন তৈরি করে। তাই নতুন প্রজন্মের কাছে অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ঐতিহ্য ও মানবিক মূল্যবোধ তুলে ধরতে হবে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকার সভাপতি ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সার্বজনীন পূজা কমিটি, ঢাকার সভাপতি গোপাল দেবনাথ এবং বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রমেশ ঘোষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শকুন্তলা রমনা পার্ক, ঢাকার সভাপতি স্বদেশ দেবনাথ। বিজয়া সম্মিলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুধীজন ও সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মীর মশাররফের বাড়িতে সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর

মীর মশাররফের বাড়িতে সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ঘোষণা সংস্কৃতিমন্ত্রীর

চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর জাতীয় জাদুঘর পরিদর্শন

চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর জাতীয় জাদুঘর পরিদর্শন

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে উৎসব করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে উৎসব করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক

পতিত আওয়ামী লীগ সরকার আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ম্লান করেছে: সংস্কৃতিমন্ত্রী

পতিত আওয়ামী লীগ সরকার আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ম্লান করেছে: সংস্কৃতিমন্ত্রী

আরও পড়ুন

সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনের অনন্য আয়োজন বিজয়া সম্মিলন: সংস্কৃতিমন্ত্রী

সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনের অনন্য আয়োজন বিজয়া সম্মিলন: সংস্কৃতিমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি নতুন রোগী ৬১৯

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি নতুন রোগী ৬১৯

৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী

মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম