Logo
Logo
×

Advertisement

জাতীয়

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক

ছবি: সংগৃহীত

Advertisement

রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে চলমান দ্বাদশ সেইন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইউনাইটেড কালচারস ফোরামে আজ (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং রাশিয়ান ফেডারেশনের সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সমঝোতার মাধ্যমে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়, ঐতিহ্য সংরক্ষণ, শিল্প-সংস্কৃতি, জাদুঘর, প্রত্নতত্ত্ব ও সৃজনশীল সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এর আগে মিয়ানমারের ধর্ম ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ইউ টিন ও লুইন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে উভয় মন্ত্রী দুই দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বৌদ্ধ ঐতিহ্য, সাংস্কৃতিক ঐক্য এবং অভিন্ন ঐতিহাসিক বৈশিষ্ট্য নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

ফোরাম চলাকালে রাশিয়ার আন্তর্জাতিক গণমাধ্যম Sputnik International-কে একটি বিশেষ সাক্ষাৎকার দেবেন সংস্কৃতি মন্ত্রী। সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের হাজার বছরের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক সম্পদ, বাংলা নববর্ষসহ বিভিন্ন লোকজ উৎসব, পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি এবং বাংলা সংগীতের বহুমাত্রিক ধারার পরিচয় তুলে ধরবেন।

ফোরামের দ্বিতীয় দিন (২৫ সেপ্টেম্বর) বিষয়ভিত্তিক সেশনে সংস্কৃতিমন্ত্রী ‘ফোক আর্টিসান ক্রাফটওয়ার্ক রিবুটেড’ শীর্ষক অধিবেশনে মূল বক্তব্য প্রদান করবেন। সেখানে তিনি বাংলাদেশের লোকশিল্প, কারুশিল্পের পুনর্জাগরণ ও ঐতিহ্যবাহী হস্তশিল্পের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরবেন।

আগামীকাল বিকালে অনুষ্ঠিতব্য ফোরামের প্লেনারি সেশনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল গত ২২ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা ত্যাগ করেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের ২ জন যুগ্মসচিব প্রতিনিধিদলে রয়েছেন। ২৪–২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক কালচারস ফোরামে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, বহুমাত্রিক সংস্কৃতি এবং বন্ধুপ্রতিম রাষ্ট্রসমূহের সঙ্গে সাংস্কৃতিক কূটনীতি ও দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সফর শেষে মন্ত্রী ২৮ সেপ্টেম্বর ২০২৬ দেশে প্রত্যাবর্তন করবেন বলে আশা করা যাচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি

প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি

রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি হামলায় নিহত ১৬

রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি হামলায় নিহত ১৬

ইউরোপের সঙ্গে যুদ্ধ নিয়ে কী ভাবছে রাশিয়া, জানালেন পুতিন

ইউরোপের সঙ্গে যুদ্ধ নিয়ে কী ভাবছে রাশিয়া, জানালেন পুতিন

পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর

পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর

সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার আন্তরিকভাবে কাজ করছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার আন্তরিকভাবে কাজ করছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

আরও পড়ুন

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম