Logo
Logo
×

Advertisement

জাতীয়

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৭:৩৬ পিএম

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান (বামে)। ছবি: সংগৃহীত

Advertisement

দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৮ মিনিটের দিকে বঙ্গভবনে প্রবেশ করেন। তাকে স্বাগত জানান বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। 

নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে উপস্থিত হন। 

এছাড়া মন্ত্রী, প্রতিমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, বিচারপতি, বিভিন্ন দেশের কূটনীতিক এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতির সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন আবু আউয়াল

রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন আবু আউয়াল

বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান

বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান

আজ বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি

আজ বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি

রোববার বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি

রোববার বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি কার্যালয়ে নতুন সচিব

রাষ্ট্রপতি কার্যালয়ে নতুন সচিব

আরও পড়ুন

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত

প্রধান শিক্ষক নিয়োগের রায় স্থগিত

আ.লীগের সঙ্গে মীমাংসার প্রশ্নে যা বললেন উপদেষ্টা জাহেদ

আ.লীগের সঙ্গে মীমাংসার প্রশ্নে যা বললেন উপদেষ্টা জাহেদ

‘ফ্যামিলি কার্ড’ নিয়ে যা বলল বিশ্বব্যাংক

‘ফ্যামিলি কার্ড’ নিয়ে যা বলল বিশ্বব্যাংক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম