Logo
Logo
×

Advertisement

জাতীয়

এপ্রিল-মার্চ থেকে নতুন অর্থবছর বাস্তবায়নে ৫ সদস্যের কমিটি গঠন, প্রজ্ঞাপন জারি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৮:৪১ পিএম

এপ্রিল-মার্চ থেকে নতুন অর্থবছর বাস্তবায়নে ৫ সদস্যের কমিটি গঠন, প্রজ্ঞাপন জারি

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

বর্তমান জুলাই-জুন অর্থবছর পরিবর্তন করে এপ্রিল-মার্চ করার সিদ্ধান্ত বাস্তবায়নে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, আইন ও সংসদ বিষয়ক সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান।

নতুন অর্থবছর চালুর লক্ষ্যে সংবিধান ও ‘জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭’-এর প্রয়োজনীয় সংশোধন এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনায় প্রযুক্তিগত পরিবর্তনের জন্য সুনির্দিষ্ট কর্মপন্থা নির্ধারণ করবে এই কমিটি। 

গত সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে ২০২৮-২৯ অর্থবছর থেকে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত নতুন অর্থবছর চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবর্তন প্রক্রিয়াকে সহজ ও মসৃণ করতে ২০২৭-২৮ অর্থবছরকে নয় মাসের একটি মধ্যবর্তী অর্থবছর হিসেবে বিবেচনা করা হবে। ওই অর্থবছর চলবে জুলাই থেকে মার্চ পর্যন্ত।

বর্ষায় উন্নয়নকাজে বিঘ্ন

বর্তমানে জুলাই থেকে জুন পর্যন্ত অর্থবছর হওয়ায় এর শুরু ও শেষ—দুই সময়েই বর্ষা মৌসুম পড়ে। এতে অবকাঠামোগত উন্নয়নমূলক বিভিন্ন কাজ ব্যাহত হয়। এর ফলে কাজের মান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষকেও দুর্ভোগ পোহাতে হয়।

সরকারের প্রত্যাশা, নতুন অর্থবছরের কাঠামো কার্যকর হলে বর্ষা মৌসুম শুরুর আগেই বড় ধরনের উন্নয়নকাজের একটি বড় অংশ শেষ করা সম্ভব হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সুরঞ্জিতের অভিজ্ঞতা নিয়ে আসিফ নজরুল-সালাহউদ্দিন আহমদের ভিন্নমত

সুরঞ্জিতের অভিজ্ঞতা নিয়ে আসিফ নজরুল-সালাহউদ্দিন আহমদের ভিন্নমত

সংসদের উচ্চকক্ষের আসন বণ্টন কীভাবে হবে

সংসদের উচ্চকক্ষের আসন বণ্টন কীভাবে হবে

রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ তদন্তের মুখে রাজউকের ১৪১৩ প্লট, স্থগিত ১০৭৪টি

তদন্তের মুখে রাজউকের ১৪১৩ প্লট, স্থগিত ১০৭৪টি

সাবেক এমপি আব্দুল মান্নান কারাগারে

সাবেক এমপি আব্দুল মান্নান কারাগারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম