Logo
Logo
×

Advertisement

জাতীয়

জনগণের অধিকার রক্ষায় স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব অপরিসীম: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Advertisement

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৮:০৪ পিএম

জনগণের অধিকার রক্ষায় স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব অপরিসীম: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জয়পুরহাট শহরের মাদ্রাসাপাড়ায় বক্তব্য রাখছেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারি। ছবি: যুগান্তর

Advertisement

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারি বলেছেন, জনগণের অধিকার রক্ষায় স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব অপরিসীম। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের জন্য স্যাক্রিফাইস করা সৎ ও যোগ্য প্রার্থীদের মনোনীত করা হবে।

তিনি বলেন, জয়লাভের জন্য স্থানীয় জনসাধারণকে সংগঠিত করে বিএনপি মনোনীত প্রার্থী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। সবাইকে সব ধরনের ভেদাভেদ ভুলে দলকে আরও সুসংগঠিত করে জনগণের পাশে দাঁড়ানোই হবে আমাদের মূল লক্ষ্য।

শুক্রবার (২৮ আগস্ট) বিকালে জয়পুরহাট শহরের মাদ্রাসাপাড়ায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রেক্ষিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এমএ ওহাব প্রমুখ। 

সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে দলকে আরও গতিশীল ও শক্তিশালী করার মাধ্যমে স্থানীয় জনসাধারণের সমর্থন আদায়ের লক্ষ্যে দলীয় কৌশল ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আয়োজিত সভায় জয়পুরহাট জেলার সব উপজেলার ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক, কৃষক দলের সভাপতি-সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রান্তিক মানুষের আয় বাড়াতে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: প্রতিমন্ত্রী

প্রান্তিক মানুষের আয় বাড়াতে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: প্রতিমন্ত্রী

পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জনপ্রশাসনের সক্ষমতা বাড়ানো জরুরি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জনপ্রশাসনের সক্ষমতা বাড়ানো জরুরি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রবাসে যুবকের মৃত্যু, ৯ মাস পর বাড়ি ফিরল লাশ

প্রবাসে যুবকের মৃত্যু, ৯ মাস পর বাড়ি ফিরল লাশ

‘বিয়ে না করলে যাব না’ প্রেমিকের বাড়ির সামনে মেয়েকে নিয়ে গৃহবধূ

‘বিয়ে না করলে যাব না’ প্রেমিকের বাড়ির সামনে মেয়েকে নিয়ে গৃহবধূ

জমির জন্য বোনকে পিটিয়ে মারলেন তিন ভাই

জমির জন্য বোনকে পিটিয়ে মারলেন তিন ভাই

হাসপাতালে চিকিৎসাধীন দুলাভাইকে কোপাতে গিয়ে শ্যালক আটক

হাসপাতালে চিকিৎসাধীন দুলাভাইকে কোপাতে গিয়ে শ্যালক আটক

আরও পড়ুন

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম