Logo
Logo
×

Advertisement

জাতীয়

ঢাবি শিক্ষকের ব্যক্তিগত তথ্য দিয়ে ফেসবুকে পোস্ট, থানায় জিডি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৮:৪৮ পিএম

ঢাবি শিক্ষকের ব্যক্তিগত তথ্য দিয়ে ফেসবুকে পোস্ট, থানায় জিডি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী)। ফাইল ছবি

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষকের ব্যক্তিগত মোবাইল নম্বর, ইমেইল ও বাসার ঠিকানা তার অনুমতি ছাড়া ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এর পরপরই অচেনা নম্বর থেকে কল করে বাজে কথা ও হুমকি দেওয়ার ঘটনা ঘটে। একইসঙ্গে বাসার ঠিকানা প্রকাশ পাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ওই শিক্ষক।

অনুমতি ছাড়া ব্যক্তিগত সংবেদনশীল তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়া ও হুমকির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।    

রোববার (৩০ আগস্ট) দায়ের করা এই জিডির নম্বর ২০৩৮। 

জিডি সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া ফেসবুকে তার মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ও বাসার ঠিকানা পোস্ট করা হয়। এর পর থেকেই বিভিন্ন অচেনা নম্বর থেকে কল করে তাকে নানাভাবে বাজে কথা বলা ও হুমকি প্রদান করা হচ্ছে। বাসা সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসায় তিনি নিজের বাসভবনে অবস্থান করাকে অনিরাপদ মনে করছেন। সার্বিক নিরাপত্তা ও বিষয়টির আইনি প্রতিকার চেয়ে তিনি শাহবাগ থানায় উপস্থিত হয়ে জিডিটি দায়ের করেন।      

এ ঘটনায় শাহবাগ থানা পুলিশ জানায়, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং বিষয়টির সঙ্গে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অনবরত আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে: ঢাবি শিক্ষক মোনামী

অনবরত আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে: ঢাবি শিক্ষক মোনামী

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি

মোনামির পদত্যাগ নিয়ে যা বললেন নীলা ইসরাফিল

মোনামির পদত্যাগ নিয়ে যা বললেন নীলা ইসরাফিল

তারা খুব বাজেভাবে একটা ছাত্রসংগঠনকে ফেভার দিয়ে গেছেন: কাদের

তারা খুব বাজেভাবে একটা ছাত্রসংগঠনকে ফেভার দিয়ে গেছেন: কাদের

এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

আরও পড়ুন

থাইল্যান্ডে বসে চালাচ্ছেন দেশবিরোধী ষড়যন্ত্র শেখ পরিবারের ‘ঘনিষ্ঠ’ রাজী ফখরুল এখনো বেপরোয়া

শেখ পরিবারের ‘ঘনিষ্ঠ’ রাজী ফখরুল এখনো বেপরোয়া

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সৌদির কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব চেয়েছে ঢাকা

সৌদির কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব চেয়েছে ঢাকা

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা শেষ, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি

রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা শেষ, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম