Logo
Logo
×

Advertisement

সোশ্যাল মিডিয়া

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৪:৫৩ পিএম

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

এমপির ভাইরাল হওয়া ভিডিও নিয়ে কথা বলেছেন মোনামী। সংগৃহীত ছবি

Advertisement

সাতক্ষীরা-৪ আসনের জামায়াত ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে বিতর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া।

বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টিতে বিস্ময় প্রকাশ করেন তিনি। 

ফেসবুকে তিনি লেখেন, ‘দুইদিন আগেই বলেছিলাম, দায়িত্বশীল হতে হবে, দুইদিন পর আজকে ফেসবুকে ঢুকে দেখি জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম... Why !!! Simply why !!’

এর আগে গত সোমবার (২০ জুলাই) রাতে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলামের এক তরুণীর সঙ্গে সিসিটিভি ফুটেজের কিছু দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই ফুটেজে তাদের একটি কক্ষে অবস্থান করতে দেখা যায়। ভিডিওটি সামনে আসার পর তা নিয়ে নানা আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়।

ভিডিও ছড়িয়ে পড়ার পর এক লিখিত বিবৃতিতে এমপি গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে দৃশ্যমান তরুণী মরিয়ম বেগম তার দ্বিতীয় স্ত্রী।

গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের ভাইরাল ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার পর বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে তার দল জামায়াতে ইসলামীও। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফেসবুক-টিকটকে কী দেখতে চান, নিয়ন্ত্রণ করতে পারবেন নিজেই

ফেসবুক-টিকটকে কী দেখতে চান, নিয়ন্ত্রণ করতে পারবেন নিজেই

ভালোবাসার সম্পর্কে অশান্তি বাড়াচ্ছে ৩০ সেকেন্ডের রিলস, করণীয় কী?

সাজানো গল্পের মোহময় ফাঁদ ভালোবাসার সম্পর্কে অশান্তি বাড়াচ্ছে ৩০ সেকেন্ডের রিলস, করণীয় কী?

বিটিভিতে যাতায়াত নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রনি

বিটিভিতে যাতায়াত নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রনি

‘মানুষ পাগল হলে জাশি-এনসিপি করে, নাকি করে পাগল হয়’

‘মানুষ পাগল হলে জাশি-এনসিপি করে, নাকি করে পাগল হয়’

ইনস্টাগ্রামে ইউজার নেম পরিবর্তন করবেন যেভাবে

ইনস্টাগ্রামে ইউজার নেম পরিবর্তন করবেন যেভাবে

সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটরদের সফল হওয়ার ৮ কৌশল

সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটরদের সফল হওয়ার ৮ কৌশল

আরও পড়ুন

মোস্তফা সরওয়ার ফারুকীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড

মোস্তফা সরওয়ার ফারুকীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড

‘মেয়েকে রক্ষায় বিচারের অপেক্ষা না করেই থাপ্পড়-লাথি মারতে পারেন বাবা’

‘মেয়েকে রক্ষায় বিচারের অপেক্ষা না করেই থাপ্পড়-লাথি মারতে পারেন বাবা’

আলেম সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন আসিফ নজরুলের

আলেম সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন আসিফ নজরুলের

বাংলাদেশের পূজায় চমকে গেলেন ময়ূখ, চাইলেন চট্টগ্রামের জন্য পুরস্কার

বাংলাদেশের পূজায় চমকে গেলেন ময়ূখ, চাইলেন চট্টগ্রামের জন্য পুরস্কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম