Logo
Logo
×

Advertisement

জাতীয়

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বদলি নিয়ে জরুরি নির্দেশনা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ এএম

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বদলি নিয়ে জরুরি নির্দেশনা

Advertisement

ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় ধরে দায়িত্ব পালন করা কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের হালনাগাদ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে গত ১ সেপ্টেম্বর এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

পরিপত্রে বলা হয়েছে, ভূমি ব্যবস্থাপনা ও ভূমিসেবা মানুষের জীবন, জীবিকা ও সম্পদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রম। এ ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা, জবাবদিহি ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সুষ্ঠু ও সময়োপযোগী পদায়ন গুরুত্বপূর্ণ।

মন্ত্রণালয় বলছে, একই কর্মস্থলে দীর্ঘদিন দায়িত্ব পালনের ফলে স্থানীয় পর্যায়ে অতিরিক্ত ব্যক্তিগত যোগাযোগ ও স্বার্থসংশ্লিষ্টতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এতে কোনো কোনো ক্ষেত্রে দায়িত্ব পালনের নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি ব্যাহত হতে পারে। বিশেষ করে ভূমি ব্যবস্থাপনার মতো সংবেদনশীল ও জনগুরুত্বপূর্ণ কার্যক্রমে নিয়মিত পদায়ন বা বদলির মাধ্যমে এ ধরনের ঝুঁকি কমানো প্রয়োজন।

পরিপত্রে আরও বলা হয়েছে, সরকারের বিদ্যমান নীতি ও নির্দেশনার আলোকে ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের একই কর্মস্থলে দীর্ঘদিন দায়িত্ব পালনে নিরুৎসাহিত করা হয়েছে। এ কারণে একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় ধরে কর্মরতদের পর্যায়ক্রমে অন্যত্র বদলি বা কর্মস্থল পরিবর্তনের মাধ্যমে দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টি করতে হবে।

এ লক্ষ্যে প্রত্যেক বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নিজ নিজ অধিক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি, বর্তমান কর্মস্থল, সেখানে যোগদানের তারিখ ও কর্মকাল উল্লেখ করে হালনাগাদ তালিকা প্রস্তুত করবেন।

পরে ওই তালিকা পর্যালোচনা করে একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।

তবে তিন বছর পূর্ণ হওয়ার আগেও প্রশাসনিক প্রয়োজন, জনস্বার্থ, শৃঙ্খলা, অভিযোগ, কর্মদক্ষতা বা অন্য কোনো সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণে কোনো কর্মকর্তা-কর্মচারীকে বদলি বা কর্মস্থল পরিবর্তনের প্রয়োজন হলে প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে ব্যবস্থা নেওয়া যাবে।

পরিপত্রে বিষয়টিকে নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে বিবেচনা করে ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পর্যায়ক্রমে বদলি বা কর্মস্থল পরিবর্তনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জমির আসল মালিক কে, সহজেই জানুন মোবাইলে

জমির আসল মালিক কে, সহজেই জানুন মোবাইলে

উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির নামজারিতে যেসব কাগজপত্র লাগবে

উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির নামজারিতে যেসব কাগজপত্র লাগবে

জমির নামজারিতে বড় পরিবর্তন, উত্তরাধিকারীদের জন্য নতুন নিয়ম

জমির নামজারিতে বড় পরিবর্তন, উত্তরাধিকারীদের জন্য নতুন নিয়ম

পাহাড়ে গুজব ও মিথ্যা তথ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে: মীর হেলাল

পাহাড়ে গুজব ও মিথ্যা তথ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে: মীর হেলাল

ভূমি মন্ত্রণালয়ে একযোগে ৯৪ এসিল্যান্ডের যোগদান

ভূমি মন্ত্রণালয়ে একযোগে ৯৪ এসিল্যান্ডের যোগদান

এমদাদুল হক চৌধুরীকে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ

এমদাদুল হক চৌধুরীকে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ

আরও পড়ুন

এনআইডি নিয়ে নির্বাচন কমিশনের সতর্কবার্তা

এনআইডি নিয়ে নির্বাচন কমিশনের সতর্কবার্তা

রুমিন ফারহানা দেশে না থেকেও শেখ হাসিনা সার্বক্ষণিক উপস্থিতি জানান দিচ্ছেন

দেশে না থেকেও শেখ হাসিনা সার্বক্ষণিক উপস্থিতি জানান দিচ্ছেন

কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ

কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ

আনসার, বিআইআইএসএসসহ চার প্রতিষ্ঠানে নতুন মহাপরিচালক

আনসার, বিআইআইএসএসসহ চার প্রতিষ্ঠানে নতুন মহাপরিচালক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম