আলতামাশ কবির
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা ক্লাব লিমিটেডের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের সম্পাদক ও প্রকাশক আলতামাশ কবির।
শনিবার ক্লাবের পরিচালনা পর্ষদের নির্বাচনে ৯৭৬ ভোট পেয়ে তিনি বর্তমান সভাপতি শামীম হোসেনকে (৩৯২ ভোট) হারিয়ে সভাপতি নির্বাচিত হন।
এদিন ২০২৬-২০২৭ মেয়াদের এ পর্ষদে আরও ১০ পরিচালক নির্বাচিত হয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে বলা হয়, ঢাকা ক্লাবের আজীবন ও স্থায়ী সদস্যদের ভোটে তারা নির্বাচিত হয়েছেন।
তবে কতজন সদস্য ভোট দিয়েছেন সেই তথ্য বিজ্ঞপ্তিতে বলা হয়নি।
নির্বাচিত অন্য পরিচালকরা হলেন- তারেক আহমেদ আদেল, ওসামা তাসীর, তানভীর আজিজ খান, অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, এস. এম. হাফিজ আল আশাদ, নাজমা আক্তার, মো. আমিনুল হক, আম্বারীন ইসলাম, আবদুর রহমান ও রাব্বানী জব্বার।
