Logo
Logo
×
   

জাতীয়

সাবরেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম

সাবরেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
রাজধানীর তেজগাঁও সাবরেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এই অভিযান চালিয়েছে সংস্থাটি। 

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার পর শুরু করা অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক আল আমিন।

দুদক সূত্র জানায়, তেজগাঁও সাবরেজিস্ট্রি অফিসে সেবা প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগ যাচাইয়ে অভিযান চালানো হয়। এ সময় অফিসের বিভিন্ন নথিপত্র পরীক্ষা করা হয়। অভিযোগ সংশ্লিষ্ট বেশ কয়েকটি নথি পরবর্তী যাচাই ও পর্যালোচনার জন্য সংগ্রহ করা হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক আকতারুল ইসলাম বলেন, তেজগাঁও সাবরেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক অভিযান চালিয়েছে। অভিযান ও যাচাই-বাছাই শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম