Logo
Logo
×

Advertisement

জাতীয়

ঢাকা শিক্ষা বোর্ডের সচিব কামাল হায়দার ওএসডি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পিএম

ঢাকা শিক্ষা বোর্ডের সচিব কামাল হায়দার ওএসডি

Advertisement

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে তাকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৭ অক্টোবরের মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন বিকেল থেকে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।

গত ১৮ মে অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দারকে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব হিসেবে পদায়ন করেছিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এর আগে তিনি একই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন।

শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা জানান, ১৮তম বিসিএসের সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের আমলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে দায়িত্ব পালন করেন। পরে তিনি তিতুমীর কলেজেও পদায়ন পান। অন্তর্বর্তী সরকারের সময়ে তিনি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তাকে বোর্ডের সচিব পদে পদায়ন করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত

একাদশে ভর্তি নিয়ে সব কলেজের জন্য জরুরি নির্দেশনা

একাদশে ভর্তি নিয়ে সব কলেজের জন্য জরুরি নির্দেশনা

নতুন করে জিপিএ-৫ পেল ৭৫৩ শিক্ষার্থী

যশোর শিক্ষা বোর্ড নতুন করে জিপিএ-৫ পেল ৭৫৩ শিক্ষার্থী

নাম-জন্মতারিখ সংশোধনের আবেদন বাড়ায় উদ্বিগ্ন ঢাকা শিক্ষা বোর্ড

নাম-জন্মতারিখ সংশোধনের আবেদন বাড়ায় উদ্বিগ্ন ঢাকা শিক্ষা বোর্ড

চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন শিক্ষামন্ত্রী

চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন শিক্ষামন্ত্রী

আরও পড়ুন

দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ সাদপন্থিদের ৪ দাবি

দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ সাদপন্থিদের ৪ দাবি

অভিনেত্রী শিমু হত্যা মামলা: ‘নির্দোষ’ দাবি করলেন স্বামীসহ দুজন

অভিনেত্রী শিমু হত্যা মামলা: ‘নির্দোষ’ দাবি করলেন স্বামীসহ দুজন

স্ত্রীসহ সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের বিরুদ্ধে দুদকের মামলা

স্ত্রীসহ সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের বিরুদ্ধে দুদকের মামলা

পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টে রিট

পদ্মায় অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টে রিট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম