Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

যশোর শিক্ষা বোর্ড

নতুন করে জিপিএ-৫ পেল ৭৫৩ শিক্ষার্থী

Advertisement

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পিএম

নতুন করে জিপিএ-৫ পেল ৭৫৩ শিক্ষার্থী

ফাইল ছবি

Advertisement

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি (২০২৬) পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ১ হাজার ৬৮৪  শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। তার মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৫৩ জন ও নতুন করে পাশ করেছে ৩৮০ শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে খাতা পুনর্নিরীক্ষণে ফল ঘোষণার সময় এসব তথ্য তুলে ধরেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করে ২৫ বিষয়ে পুনর্নিরীক্ষণের জন্য ৭৪ হাজার ৭১৭টি আবেদন জমা পড়ে। এসব আবেদনের মধ্যে ১ হাজার ৬৮৪ জনের ফল পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৫৩ জন ও পাশ করেছে ৩৮০ শিক্ষার্থী। 

নতুন করে পাশ করা ৩৮০ জনের মধ্যে এ গ্রেড পেয়েছে ১ জন, এ মাইনাস পেয়েছে ৩ জন, বি গ্রেড পেয়েছে ৩৩ জন, সি গ্রেড পেয়েছে ১৯ জন, ডি গ্রেড পেয়েছে ৩২৪ জন। 

এ ছাড়া ফল পরিবর্তিতদের মধ্যে ডি থেকে এ মাইনাস পেয়েছে ১ জন ও সি গ্রেড পেয়েছে ১৪ জন। সি থেকে এ গ্রেড পেয়েছে ১ জন, এ মাইনাস পেয়েছে ১ জন ও বি গ্রেড পেয়েছে ৬৫ জন। বি থেকে জিপিএ-৫ পেয়েছে ২ জন, এ গ্রেড পেয়েছে ১২ জন ও এ মাইনাস পেয়েছে ১৫০ জন। এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছে ১৯ জন ও এ গ্রেড পেয়েছে ৩০৮ জন। এ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৩১ জন।

এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী বলেন, এবারের এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের জন্য যশোর শিক্ষাবোর্ডে ২৫ বিষয়ে ৭৪ হাজার ৭১৭টি আবেদন জমা পড়ে। এবারই সর্বপ্রথম পুনর্নিরীক্ষণের প্রতিটি খাতা পুনরায় মূল্যায়ন করা হয়েছে। যার ফলে ১ হাজার ৬৮৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। 

জিপিএ-৫-এর সংখ্যাও বেশ কিছু বেড়েছে। যেসব শিক্ষকদের ত্রুটির জন্য এসব ভুল হয়েছিল সেসব শিক্ষকদের বিরুদ্ধে পরীক্ষা আইনি ব্যবস্থা নেওয়া হবে। ২০২৭ সালের পরীক্ষায় তাদের কাউকে খাতা দেখার দায়িত্ব দেওয়া হবে না।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম