Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

নাম-জন্মতারিখ সংশোধনের আবেদন বাড়ায় উদ্বিগ্ন ঢাকা শিক্ষা বোর্ড

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ এএম

নাম-জন্মতারিখ সংশোধনের আবেদন বাড়ায় উদ্বিগ্ন ঢাকা শিক্ষা বোর্ড

ফাইল ছবি

Advertisement

শিক্ষার্থীদের নিজ নাম, বাবা-মায়ের নাম ও জন্মতারিখ সংশোধনের আবেদন দিন দিন বাড়ছে। শিক্ষাজীবনের বিভিন্ন পর্যায়ে এসব গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তনের প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে তথ্য দেওয়ার ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক থাকতে বলেছে বোর্ড। 

সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীর নাম, পিতা-মাতার নাম ও জন্মতারিখের মতো গুরুত্বপূর্ণ তথ্য সংশোধনের আবেদন ক্রমেই বাড়ছে। বিশেষ করে শিক্ষাজীবনের বিভিন্ন পর্যায়ে এসব তথ্য পরিবর্তনের প্রবণতা উদ্বেগজনক। ভুল তথ্যের কারণে ভবিষ্যতে শিক্ষা, চাকরি ও সরকারি নথিপত্রে জটিলতা তৈরি হতে পারে। 

শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশনের সময় জন্মনিবন্ধন সনদসহ প্রয়োজনীয় প্রমাণিক দলিল যাচাই করে তথ্য লিপিবদ্ধ করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে বোর্ড। একই সঙ্গে বোর্ডে তথ্য পাঠানোর আগে তা সঠিক কিনা নিশ্চিত করতে বলা হয়েছে। এক্ষেত্রে গাফিলতি পাওয়া গেলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উলে­খ করা হয়।

সংশ্লিষ্ট সবাইকে শিক্ষাজীবনের শুরুতেই সঠিক তথ্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত

একাদশে ভর্তি নিয়ে সব কলেজের জন্য জরুরি নির্দেশনা

একাদশে ভর্তি নিয়ে সব কলেজের জন্য জরুরি নির্দেশনা

নতুন করে জিপিএ-৫ পেল ৭৫৩ শিক্ষার্থী

যশোর শিক্ষা বোর্ড নতুন করে জিপিএ-৫ পেল ৭৫৩ শিক্ষার্থী

চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন শিক্ষামন্ত্রী

চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে স্কুল-কলেজে চিঠি

শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে স্কুল-কলেজে চিঠি

আরও পড়ুন

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

আইএইচটি-ম্যাটসে ভর্তি, আবেদন ফি ৮০০

আইএইচটি-ম্যাটসে ভর্তি, আবেদন ফি ৮০০

দেশের দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন

দেশের দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন

সিএমএইচে অধ্যাপক সুকোমল বড়ুয়াকে দেখতে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান

সিএমএইচে অধ্যাপক সুকোমল বড়ুয়াকে দেখতে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম