Logo
Logo
×
   

জাতীয়

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির আগমনে যা বললেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পিএম

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির আগমনে যা বললেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: সংগৃহীত

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আজকে আমরা যে মানুষটিকে সংবর্ধিত করতে আসছি, আমি শুধু আজকে এইখানে, ঠাকুরগাঁও নয়; আমি চিৎকার করে বলতে পারি- বাংলাদেশের রাজনীতিতে এই রকম সৃষ্টিশীল, সৃজনশীল, নিরহংকার এমন একজন সর্বজনীন মানুষ আর হয়তো জন্ম নিবে কি-না সংশয় আছে। 

রোববার (৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন- আজকে সেই মানুষটি, যে নিজে তার কর্ম দিয়ে, সততা দিয়ে, নিষ্ঠা দিয়ে, দেশপ্রেম দিয়ে আজকে বাংলাদেশের রাজনীতিতে সর্বশ্রেষ্ট জায়গায় আসীন হয়েছেন। আমি মনে করি এটা মির্জা আলমগীরের প্রাপ্যতা নয়, এটা বাংলাদেশের মানুষের প্রাপ্যতা। এমন একটা সর্বজনীন মানুষ, অসাম্প্রদায়িক মানুষকে আমরা আজকে বাংলাদেশের শ্রেষ্ট জায়গায় আসীন করতে পেরেছি।

তিনি বলেন- আসুন, যে মানুষটি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো সহিংসতা নয়, কখনো মানুষকে বিদ্বেষ নয়, এমনকি বিরোধী দল, বিরোধী মতকে বিদ্বেষে নয়; যিনি সবাইকে সংবরণ করে আজ বাংলাদেশের রাজনীতিতে এক অবিস্মরণীয় মানুষে রুপান্তরিত হয়েছেন। 

প্রতিমন্ত্রী বলেন, আসুন আমরা মনেপ্রাণে এই মানুষটার জন্য দোয়া করব, মহান রাব্বুল আলামিন যেন তার আয়ুষ্কাল বৃদ্ধি করে দেয়।

ফরহাদ হোসেন আজাদ বলেন- বাংলাদেশের দুঃসময়ে, দুর্দিনে যেমন উনি বাংলাদেশকে, আমাদের গণতান্ত্রিক অবস্থাকে তুলে ধরেছিলেন; ঠিক এভাবেই যেন আগামী দিনের বাংলাদেশের গণতন্ত্রকে, বাংলাদেশের মানচিত্রকে, বাংলাদেশের স্বাধীনতাকে, বাংলাদেশের পতাকাকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে এবং বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধ ও জুলাইকে ধারণ করে আগামী দিনের বাংলাদেশকে উনার নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে পারে এই প্রত্যাশা করি। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম