পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস।
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়।
এতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস। কমিটিতে পদাধিকারবলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী সদস্য হিসেবে রয়েছেন।
কমিটির বাকি সদস্যরা হলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল হক, নাটোর-৪ আসনের মোহাম্মদ আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-১ আসনের মোহাম্মদ মির্জা, কুমিল্লা-৭ আসনের আতিকুল আলম, চাঁদপুর-৫ আসনের মোহাম্মদ মমিনুল হক, জয়পুরহাট-১ আসনের মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ, নীলফামারী-১ আসনের মোহাম্মদ আব্দুল সাত্তার এবং সংরক্ষিত মহিলা আসন-৪২-এর সংসদ সদস্য মিসেস সাজিদা সামাদ।
অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনা-৫ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদের সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সমন্বয়ক। তিনি পাবনা-৫ আসনের একজন নির্বাচিত সংসদ সদস্য। তিনি একাধারে রাজনীতিবিদ ও আইনজীবী। তিনি শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, কর্মপরিবেশের উন্নয়ন এবং রাষ্ট্রীয় বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ সহকারী ছিলেন। ২০০৪ সালে বাংলাদেশ নৌপরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর অলাভজনক প্রতিষ্ঠানটিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেন তিনি।

