Logo
Logo
×

Advertisement

জাতীয়

নাসার নজরুলের বিদেশি সম্পত্তি অবরুদ্ধ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পিএম

নাসার নজরুলের বিদেশি সম্পত্তি অবরুদ্ধ

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। সংগৃহীত ছবি

Advertisement

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তার স্ত্রী নাসরিন ইসলামসহ সংশ্লিষ্টদের বিদেশি সম্পত্তি অবরুদ্ধ করেছে ব্রিটিশ ক্রাউন-নির্ভর স্বশাসিত অঞ্চল আইল অব ম্যানের কর্তৃপক্ষ। 

তাদের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাঠানো পারস্পরিক আইনগত সহায়তা অনুরোধের (এমএলএআর) পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত ১৬১ পৃষ্ঠার রেকর্ডপত্র দুদকের হাতে এসেছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের একটি নথিতে বলা হয়েছে, নজরুল ইসলাম মজুমদার, নাসরিন ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং ওয়ান প্রপার্টি লিমিটেডের বিষয়ে আইল অব ম্যানের কাছে পারস্পরিক আইনগত সহায়তা অনুরোধ পাঠানো হয়েছিল। ওই অনুরোধে চাওয়া সব কার্যক্রম সম্পন্ন করেছে সেখানকার কর্তৃপক্ষ। একই সঙ্গে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পত্তি অবরুদ্ধ করা হয়েছে।

দুদকের নথি অনুযায়ী, আইল অব ম্যান থেকে পাঠানো রেকর্ডপত্রের ১৬১ পৃষ্ঠার মূল কপি দুদকের কাছে এসেছে। এসব নথি এখন সংশ্লিষ্ট তদন্তে পর্যালোচনা করা হবে।

তবে সম্পত্তি অবরুদ্ধের বিষয়টি স্থায়ীভাবে বাজেয়াপ্ত করা নয়। আইল অব ম্যানের আদালতের দেওয়া সম্পত্তি আটকের আদেশের শর্ত অনুযায়ী বাংলাদেশে চলমান তদন্তের অগ্রগতি জানিয়ে আদালতে হালনাগাদ প্রতিবেদন দাখিল করতে হবে।

নথিতে বলা হয়েছে, আগামী ২০২৭ সালের ২০ মে’র মধ্যে তদন্তের অগ্রগতি সম্পর্কিত প্রতিবেদন আইল অব ম্যানের আদালতে জমা দিতে হবে। এ জন্য ২০২৭ সালের ১ মে'র মধ্যে তদন্তের অগ্রগতি সম্পর্কিত তথ্য পাঠাতে দুদককে অনুরোধ করেছে আইল অব ম্যানের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।

নির্ধারিত সময়ের মধ্যে তদন্তের অগ্রগতি জানানো না হলে সংশ্লিষ্ট আদালত সম্পত্তি আটকের আদেশ প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করতে পারে বলেও জানানো হয়েছে।

দুদকের নথিতে আরও বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৩ শাখার গত ৩০ জুন পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে আইল অব ম্যান থেকে পাওয়া রেকর্ডপত্র পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

নাসা গ্রুপ ও এর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিষয়ে চলমান তদন্তের অংশ হিসেবেই আইল অব ম্যান কর্তৃপক্ষের কাছে এসব তথ্য ও সহযোগিতা চাওয়া হয়েছিল। অভিযোগের আওতায় নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাসরিন ইসলাম ছাড়াও তাদের পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে।

দুদকের নথিতে উল্লেখ করা হয়েছে, আইল অব ম্যান কর্তৃপক্ষের কাছে পাঠানো পারস্পরিক আইনগত সহায়তা অনুরোধটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়েছে। অর্থাৎ বাংলাদেশ যে সহযোগিতা চেয়েছিল, তার অনুরোধকৃত কার্যক্রমের বিষয়ে আইল অব ম্যান কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১৭ বছরের দুর্নীতি খতিয়ে দেখতে প্রতিবেদন দুদকে

স্থানীয় সরকার বিভাগ ১৭ বছরের দুর্নীতি খতিয়ে দেখতে প্রতিবেদন দুদকে

সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

পবিপ্রবিতে নিয়োগে অনিয়ম সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

১৭ বছরে দুর্নীতি হয়েছে কিনা- কমিটির প্রতিবেদন দুদকে

স্থানীয় সরকার বিভাগ ১৭ বছরে দুর্নীতি হয়েছে কিনা- কমিটির প্রতিবেদন দুদকে

ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি

খালি ফরমে স্বাক্ষর করে বিপাকে গ্রাহক ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি

আজ রাতে আকাশে ঝরতে পারে উল্কাবৃষ্টি, দেখবেন যেভাবে

আজ রাতে আকাশে ঝরতে পারে উল্কাবৃষ্টি, দেখবেন যেভাবে

সিদ্দিকী নাজমুলের বিরুদ্ধে মামলা করবে দুদক

সিদ্দিকী নাজমুলের বিরুদ্ধে মামলা করবে দুদক

আরও পড়ুন

‘আগামী অর্থবছরের মধ্যে স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের লক্ষ্য সরকারের’

‘আগামী অর্থবছরের মধ্যে স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের লক্ষ্য সরকারের’

নতুন পে স্কেলে বেতনের সঙ্গে মিলবে বকেয়া, বাড়ছে না ভাতা

নতুন পে স্কেলে বেতনের সঙ্গে মিলবে বকেয়া, বাড়ছে না ভাতা

আমু, দীপু মনিসহ আ. লীগের ৭ নেতার বিরুদ্ধে ফরমাল চার্জ এ সপ্তাহে: চিফ প্রসিকিউটর

আমু, দীপু মনিসহ আ. লীগের ৭ নেতার বিরুদ্ধে ফরমাল চার্জ এ সপ্তাহে: চিফ প্রসিকিউটর

সব যানবাহনের মালিক-চালকদের বিআরটিএর জরুরি নির্দেশনা

সব যানবাহনের মালিক-চালকদের বিআরটিএর জরুরি নির্দেশনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম