Logo
Logo
×

Advertisement

জাতীয়

বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম

বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট

Advertisement

ইতালির ভেনিসে অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছে মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, মিলান কনস্যুলেট কর্মকর্তারা বাঁধনের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন।

তারা জানিয়েছে, এ ঘটনায় মামলা করা হবে এবং যদি প্রয়োজন হয়, বাঁধনকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

অভিনেত্রী বাঁধনের সঙ্গে আজ কনস্যুলেটের কর্মকর্তাদের দেখা করার কথা রয়েছে।

এর আগে, সোমবার (৭ সেপ্টেম্বর) ইতালিতে হেনস্থা ও পরে হামলার শিকার হন বাঁধন। ভিডিওতে দেখা যায়, রাতে ইতালির রাস্তায় কয়েকজন বাঙালি যুবক তার ওপর চড়াও হয়। তার দিকে পানি ছুড়ে মারা হয়। একজন তাকে মারতেও উদ্যত হন।

এ ঘটনার পর বাঁধন ফেসবুক লাইভে এলে তার চোখেমুখে ব্যাপক আতঙ্ক দেখা যায়। তিনি পুরো ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। সে সময় আঘাতে তার মুখ ফোলা ছিল।

বাঁধন বলেন, ভেনিসে তার ভাইয়ের পরিবারের সঙ্গে একটি পার্কে গিয়েছিলেন তিনি। সেখানে একদল প্রবাসী বাঙালি এসে তাকে শারীরিকভাবে হেনস্তা করেন। তার গায়ে পানি ও কোমল পানীয় ছুড়ে মারা হয়।

তার অভিযোগ, হামলাকারীরা তার গায়ে হাত তোলেন, ফোন কেড়ে নিয়ে ফেলে দেন এবং কানের পাশে আঘাত করেন। এ সময় তার সঙ্গে থাকা ভাইয়ের ছোট শিশুটি ভয় পেয়ে চিৎকার করছিল বলেও জানান তিনি।

বাঁধনের অভিযোগ, জুলাই আন্দোলনে সমর্থন দেওয়ার কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন নেতাকর্মী এ ঘটনা ঘটিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইতালিতে পর পর ১২টি ভূমিকম্প, জরুরি সতর্কতা জারি

ইতালিতে পর পর ১২টি ভূমিকম্প, জরুরি সতর্কতা জারি

নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ ইতালির

নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ ইতালির

জেন-জির ক্ষোভে উত্তাল ইউরোপ, তবে কি আসছে নতুন ‘আরব বসন্ত’?

ইন্ডিয়া টুডের বিশ্লেষণ জেন-জির ক্ষোভে উত্তাল ইউরোপ, তবে কি আসছে নতুন ‘আরব বসন্ত’?

ইউরোপের রাস্তায় বিক্ষোভকারীরা, উত্তাল ৪ দেশ

ইউরোপের রাস্তায় বিক্ষোভকারীরা, উত্তাল ৪ দেশ

বাংলাদেশে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের ‘হাব’ গড়তে চায় ইতালি

বাংলাদেশে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের ‘হাব’ গড়তে চায় ইতালি

ইতালিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান দিবালা

ইতালিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান দিবালা

আরও পড়ুন

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট ও তথ্য উপস্থাপন প্রসঙ্গে প্রতিবাদ

ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট ও তথ্য উপস্থাপন প্রসঙ্গে প্রতিবাদ

শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়, যে নাম হতে পারে

বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়, যে নাম হতে পারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম