Logo
Logo
×

Advertisement

জাতীয়

তামাক নিয়ন্ত্রণে শক্তিশালী আইন বাস্তবায়ন ছাড়া এসডিজি লক্ষ্য অর্জন অসম্ভব

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ এএম

তামাক নিয়ন্ত্রণে শক্তিশালী আইন বাস্তবায়ন ছাড়া এসডিজি লক্ষ্য অর্জন অসম্ভব

রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) ও অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) আয়োজিত ‘তামাক নিয়ন্ত্রণ, এনসিডি ও এসডিজি: বাংলাদেশের অগ্রগতি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

Advertisement

তামাক ও নিকোটিন পণ্য ব্যবহারের কারণে হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সারসহ বিভিন্ন অসংক্রামক রোগে মানুষ মৃত্যুবরণ করেছে। বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭৪ শতাংশই এসব রোগের কারণে ঘটছে।

শক্তিশালী আইন প্রণয়ন ও কঠোর বাস্তবায়ন ছাড়া অসংক্রামক রোগজনিত অকাল মৃত্যু এক-তৃতীয়াংশ কমিয়ে আনার লক্ষ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন কঠিন। তাই তামাক ও নিকোটিন পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) ও অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) আয়োজিত ‘তামাক নিয়ন্ত্রণ, এনসিডি ও এসডিজি: বাংলাদেশের অগ্রগতি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানানো হয়।

বৈঠকে বলা হয়, দেশে তামাক ব্যবহারজনিত রোগে প্রতি বছর প্রায় ২ লাখ মানুষ মারা যান। এটি এসডিজির স্বাস্থ্যবিষয়ক লক্ষ্য-৩ অর্জনের পথে অন্যতম বড় বাধা। শুধু স্বাস্থ্য নয়, দারিদ্র্য নির্মূল, খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি, মানসম্মত শিক্ষা, লিঙ্গ সমতা, পরিবেশ, জলবায়ু ও জীববৈচিত্র্য সংরক্ষণসহ এসডিজির প্রায় সব লক্ষ্য অর্জনেই তামাক বড় অন্তরায় হিসেবে কাজ করছে।

গোলটেবিল বৈঠকে আরও বলা হয়, সম্প্রতি সরকার তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করেছে, যা প্রশংসনীয় উদ্যোগ। তবে ই-সিগারেট, ভেপিংসহ উদীয়মান তামাক ও নিকোটিন পণ্যকে আইনের আওতার বাইরে রাখা উদ্বেগজনক। জনস্বাস্থ্য সুরক্ষায় এসব পণ্যের ক্ষেত্রেও যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া জরুরি। স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় বিশ্বের অনেক দেশ ইতোমধ্যে এসব পণ্য নিষিদ্ধ করেছে।

বৈঠকে সদ্য পাশ হওয়া আইনের আওতায় দ্রুত প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং তামাক কোম্পানির হস্তক্ষেপ থেকে আইন ও নীতিকে সুরক্ষায় এফসিটিসির আর্টিকেল ৫.৩ বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়। 

আরও পড়ুন
সাহস থাকলে দেশে আসেন
আরও পড়ুন
সাহস থাকলে দেশে আসেন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, তামাক নিয়ন্ত্রণ শুধু স্বাস্থ্য খাতের বিষয় নয়; এটি দেশের উন্নয়ন, অর্থনীতি ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তামাক নিয়ন্ত্রণে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক অঙ্গীকার বাস্তবায়ন করা গেলে তা এসডিজি অর্জনের পথকে সুগম করবে।

বিশেষ অতিথির বক্তব্যে ডা. গোলাম মহিউদ্দিন ফারুক বলেন, ক্যান্সার আক্রান্ত মানুষের কষ্ট আমাদের চোখের সামনে তামাকের ভয়াবহ পরিণিত তুলে ধরে। তামাকের ছোবল থেকে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করতে হবে।

চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম বলেন, জনসচেতনতা তৈরির মাধ্যমে আইনের কার্যকর বাস্তবায়নে গণমাধ্যম শক্তিশালী ভূমিকা পালন করতে পারে।

ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমেদ বলেন, এসডিজি ও অসংক্রামক রোগ প্রতিরোধের সঙ্গে তামাক নিয়ন্ত্রণকে সম্পৃক্ত করে গণমাধ্যমে আরও বেশি খবরাখবর প্রকাশ করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আত্মার কনভেনার মর্তুজা হায়দার লিটন ও প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরসহ বিভিন্ন তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধিরা। আত্মার কো-কনভেনার নাদিরা কিরণের সঞ্চালনায় মূল উপস্থাপন তুলে ধরেন প্রজ্ঞার হেড অব প্রোগ্রামস হাসান শাহরিয়ার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি

তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি

ডাক অধিদপ্তরের সকল কার্যালয়কে তামাকমুক্ত ঘোষণা

ডাক অধিদপ্তরের সকল কার্যালয়কে তামাকমুক্ত ঘোষণা

৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান

চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

নতুন আইন তামাক কোম্পানিগুলোকে আরও আগ্রাসী করে তুলবে

সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞরা নতুন আইন তামাক কোম্পানিগুলোকে আরও আগ্রাসী করে তুলবে

আরও পড়ুন

ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই চলে গেলেন চিকিৎসক আঁচল

ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই চলে গেলেন চিকিৎসক আঁচল

অসংলগ্ন কথাবার্তা বলা সম্ভবত পাটওয়ারীর ‘অভ্যাস’: স্বরাষ্ট্রমন্ত্রী

অসংলগ্ন কথাবার্তা বলা সম্ভবত  পাটওয়ারীর ‘অভ্যাস’: স্বরাষ্ট্রমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ওসি ক্লোজড হলেও পার পাচ্ছেন পুলিশের ঊর্ধ্বতনরা

স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ওসি ক্লোজড হলেও পার পাচ্ছেন পুলিশের ঊর্ধ্বতনরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম