Logo
Logo
×

Advertisement

জাতীয়

শেখ হাসিনার উদ্দেশে দুলু

সাহস থাকলে দেশে আসেন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ এএম

সাহস থাকলে দেশে আসেন

জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ফাইল ছবি

Advertisement

জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনাকে বলব, আপনার সাহস থাকলে দেশে আসেন, দেশের মানুষ আপনার অপেক্ষায় আছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ, কাজী রফিক, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুল প্রমুখ। 

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগের সময় নাটোরে অসংখ্য নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, কিন্তু বিচার হয় নাই। শেখ হাসিনাকে বলব, আপনার সাহস থাকলে দেশে আসেন, দেশের মানুষ আপনার অপেক্ষায় আছে।

তিনি বলেন, আজ থেকে ৪৮ বছর আগে যখন বিএনপির জন্ম হয়, তখন আমি স্কুলের ছাত্র। সেই সময় থেকে আমি বিএনপিকে ভালোবাসতাম এবং এই সংগঠনের সাথে জড়িত ছিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাহার শান্তিপুর্ণ রাজনৈতিক জীবনে যে আদর্শ রেখে গিয়েছেন, সেটা দেশের মানুষ আজীবন মনে রাখবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলের জন্ম না দিলে আজকে আমি প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে থাকতে পারতাম না, সংসদে হুইপ হতে পারতাম না। আমি একজন বিএনপির  কর্মী, এটাই আমার গর্ব। আমি বিএনপির কর্মী হিসেবে থেকেই মরতে চাই। 

তিনি আরও বলেন, জিয়াউর রহমানকে হত্যা করে ওই হত্যাকারীরা ভেবেছিল এদেশের মানুষের মন থেকে বিএনপির ভালোবাসা মুছে ফেলবে কিন্তু সেটা সম্ভব হয় নাই। বাংলাদেশে যখনই নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তখনই বিএনপি ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ খুন, গুম নির্যাতন করে এদেশের মানুষের মন থেকে বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারে নাই বরং বিএনপি আরো শক্তিশালী হয়েছে। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এবং তারেক রহমানকে শুধু  মিথ্যা মামলা দিয়েই দেশান্তর করা হয় নাই, তাকে শারীরিক নির্যাতন করে তার হাড় পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। দেশের মানুষ যে আশা নিয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসেছে, বিএনপি অবশ্যই তার প্রতিদান দিবে। 

বাবুল আহমেদ বলেন, জনাব তারেক রহমানকে সঠিকভাবে দেশ পরিচালনা করতে হলে তৃণমূল নেতাদের মূল্যায়ন করতে হবে। তার বাবা মায়ের আদর্শকে ধারণ করে দল পরিচালনা করতে হবে। আগামী দিনে বিএনপির রাজনীতিকে রক্ষার জন্য ত্যাগী নেতাদের মুল্যায়ন করুন।

তিনি বলেন, আগের আর এখনকার রাজনীতির মধ্যে অনেকে তফাৎ। এখন রাজনীতিকে বিকেন্দ্রীকরণ করা হচ্ছে। আমি বিএনপির অনেক নেতার সাথে রাজনীতি করেছি, কিন্তু জিয়াউর রহমানের মতো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আমি দেখি নাই।

তিনি বলেন, শেখ হাসিনা, বেগম খালেদা জিয়াকে বলেছিল একদিনের জন্য শান্তিতে ক্ষমতায় থাকতে দেবো না। ঠিক একই সুরে বর্তমান বিরোধী দল জামাত ইসলাম তারেক রহমান সরকারকে বলছে, শান্তিতে ক্ষমতায় থাকতে দিবে না। তাই তারেক রহমানকে আরও সতর্ক থাকতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নারীকে চার দেয়ালে বন্দি রেখে জাতীয়তাবাদ পূর্ণ হবে না: হুইপ দুলু

নারীকে চার দেয়ালে বন্দি রেখে জাতীয়তাবাদ পূর্ণ হবে না: হুইপ দুলু

বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি জিয়াউর রহমান: হুইপ দুলু

বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি জিয়াউর রহমান: হুইপ দুলু

স্কাউট সদস্যরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে: হুইপ দুলু

স্কাউট সদস্যরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে: হুইপ দুলু

আপনি আসেন, দেশের মানুষ আপনার অপেক্ষায় আছে

হাসিনাকে দুলু আপনি আসেন, দেশের মানুষ আপনার অপেক্ষায় আছে

হাসপাতালে নির্ধারিত সময়ে উপস্থিত না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা: দুলু

হাসপাতালে নির্ধারিত সময়ে উপস্থিত না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা: দুলু

শিক্ষা খাতে বেশি গুরুত্ব ও বরাদ্দ দিয়েছে বিএনপি সরকার: হুইপ দুলু

শিক্ষা খাতে বেশি গুরুত্ব ও বরাদ্দ দিয়েছে বিএনপি সরকার: হুইপ দুলু

আরও পড়ুন

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক বেলা ১১টায়

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক বেলা ১১টায়

যুক্তরাজ্য সফরে চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের ঢাকা ত্যাগ

যুক্তরাজ্য সফরে চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের ঢাকা ত্যাগ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

আজ কেমন থাকবে আবহাওয়া, যা বলছে অধিদপ্তর

আজ কেমন থাকবে আবহাওয়া, যা বলছে অধিদপ্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম