Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিক্ষা খাতে বেশি গুরুত্ব ও বরাদ্দ দিয়েছে বিএনপি সরকার: হুইপ দুলু

Advertisement

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পিএম

শিক্ষা খাতে বেশি গুরুত্ব ও বরাদ্দ দিয়েছে বিএনপি সরকার: হুইপ দুলু

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর বালিকা উচ্চবিদ্যালয়ের নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

Advertisement

জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি সরকার শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করতে অঙ্গীকারবদ্ধ। যেকোনো সময়ের চেয়ে বর্তমান বিএনপি সরকার শিক্ষা খাতে বেশি গুরুত্ব দিয়েছে এবং বরাদ্দ বাড়িয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর বালিকা উচ্চবিদ্যালয়ের নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌসী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ চেয়ারম্যান রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহীন, সদস্য নাসিম উদ্দিন নাসিম এবং মাধনগর ইউনিয়ন বিএনপির নেতা মাতিনুর রহমান।

এদিকে, শনিবার দুপুরে নাটোর জেলা কাজী সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সমিতির সভাপতি অধ্যক্ষ রিয়াজুল হক মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে দুলু বলেন, দেশে অনেক কাজী সরকারি নিয়মনীতি অনুসরণ না করে বাল্যবিবাহ দিচ্ছেন। এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেশের আইন ও শৃঙ্খলা মেনে সব কাজীকে দায়িত্ব পালন করতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কলেজ থেকে সাবেক আ.লীগ নেতা গ্রেফতার, বিক্ষোভের পর জেলহাজতে

কলেজ থেকে সাবেক আ.লীগ নেতা গ্রেফতার, বিক্ষোভের পর জেলহাজতে

সংখ্যালঘুদের নিরাপত্তায় আমি নিজেই পাহারা দেব: হুইপ দুলু

সংখ্যালঘুদের নিরাপত্তায় আমি নিজেই পাহারা দেব: হুইপ দুলু

সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে আপসহীন হতে হবে: প্রতিমন্ত্রী পুতুল

সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে আপসহীন হতে হবে: প্রতিমন্ত্রী পুতুল

ছাত্রদল নেতাকে গুলি, দৌড়ে পালানোর সময় কুপিয়ে জখম

ছাত্রদল নেতাকে গুলি, দৌড়ে পালানোর সময় কুপিয়ে জখম

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মাদক সেবনে বাধা দেওয়ায় ভাঙল ২০ বছরের সংসার

মাদক সেবনে বাধা দেওয়ায় ভাঙল ২০ বছরের সংসার

আরও পড়ুন

বিসিএস গেজেটে স্থান হয়নি লাইভে এসে অঝোরে কাঁদলেন মেধাবী সুমি

লাইভে এসে অঝোরে কাঁদলেন মেধাবী সুমি

খুলনায় ৩৯৪ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুত এসআরবি

খুলনায় ৩৯৪ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুত এসআরবি

চট্টগ্রামে ২ হাজার ৬০০ পূজামণ্ডপ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা

চট্টগ্রামে ২ হাজার ৬০০ পূজামণ্ডপ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা

মাদক সেবনের অভিযোগে ছাত্রদল নেতাকে সাময়িক অব্যাহতি

মাদক সেবনের অভিযোগে ছাত্রদল নেতাকে সাময়িক অব্যাহতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম