Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রাণীকে আঘাত না করে তাদের প্রতি মমত্ববোধ দেখাতে হবে: প্রধানমন্ত্রী

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পিএম

প্রাণীকে আঘাত না করে তাদের প্রতি মমত্ববোধ দেখাতে হবে: প্রধানমন্ত্রী

জাতীয় সংসদ ভবনে দেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: পিএমও

Advertisement

প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

তিনি বলেন, সৃষ্টির সেরা জীব হিসেবে গাছপালা ও প্রাণিকুলের যত্ন নেওয়া মানুষের দায়িত্ব। কোনো প্রাণীকে আঘাত না করে তাদের প্রতি মমত্ববোধ দেখাতে হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে দেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা সাক্ষাৎ করতে আসলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ কথা জানান।

তিনি বলেন, রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকার সাভার উচ্চ বালিকা বিদ্যালয়, তেজগাঁও মহিলা কলেজ এবং টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা আজ জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। 

এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানো এবং চারপাশ পরিচ্ছন্ন ও পরিবেশ দূষণমুক্ত রাখার আহ্বান জানান। 

ছোটবেলা থেকেই প্রকৃতি, পরিবেশ ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল আচরণ করার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। 

শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাওয়ারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। 

তিনি সাংস্কৃতিক কার্যক্রমের অংশ হিসেবে গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও বাদ্যযন্ত্র চর্চায় অংশ নিতে তাদের উৎসাহিত করেন। এছাড়া তিনি শিক্ষার্থীদের ক্বিরাত চর্চারও পরামর্শ দেন।

শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নিয়মিত খেলাধুলা শরীর সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, আত্মবিশ্বাস, মনোযোগ ও দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে।

পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৩৬ জন ছাত্রী ও আটজন শিক্ষক এবং সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৫০ জন ছাত্রী ও চারজন শিক্ষক এদিন জাতীয় সংসদ ভবনে আসেন। 

এছাড়া, রাজধানীর তেজগাঁও মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ৪৬ জন ছাত্রী ও ১১ জন শিক্ষক এবং শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ৪৭ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক সংসদ ভবনে আসেন। তারা জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও কথা বলার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা জানান, প্রধানমন্ত্রীর পরামর্শ ও দিকনির্দেশনা তাদের অনুপ্রাণিত করেছে। এ সাক্ষাৎ তাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, প্রধানমন্ত্রীর সঙ্গে: আমজনতা দলের তারেক

জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, প্রধানমন্ত্রীর সঙ্গে: আমজনতা দলের তারেক

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বিতর্কিতদের হাতে ফ্লাইট

প্রধানমন্ত্রীর জাপান সফর বিতর্কিতদের হাতে ফ্লাইট

২৫০ কোটি ডলারের ঋণচুক্তির সম্ভাবনা

চার দিনের সফরে জাপানে প্রধানমন্ত্রী ২৫০ কোটি ডলারের ঋণচুক্তির সম্ভাবনা

জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন হেফাজত নেতা আজিজুল হক

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন হেফাজত নেতা আজিজুল হক

আরও পড়ুন

ডিজিএফআইয়ের দুই সদস্যসহ ৬ জন কারাগারে

ডিজিএফআইয়ের দুই সদস্যসহ ৬ জন কারাগারে

টঙ্গীর ঘটনা নিয়ে যা বললেন মামুনুল হক

টঙ্গীর ঘটনা নিয়ে যা বললেন মামুনুল হক

প্যাকেটজাত খাদ্যের মোড়কের সামনে সতর্কবার্তা, প্রচারণা কর্মসূচির উদ্বোধন

প্যাকেটজাত খাদ্যের মোড়কের সামনে সতর্কবার্তা, প্রচারণা কর্মসূচির উদ্বোধন

ছুটি শেষে আজ খুলল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়

ছুটি শেষে আজ খুলল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম