Logo
Logo
×

Advertisement

জাতীয়

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কোনো হরতাল-অবরোধ করা যাবে না

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পিএম

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কোনো হরতাল-অবরোধ করা যাবে না

Advertisement

হাইকোর্টের কোনো রায় বা আদেশের বিরুদ্ধে বাস মালিক সমিতি, সড়ক পরিবহণ সমিতির নামে কোনো হরতাল অবরোধ করা যাবে না। 

২০১৭ সালে জারি করা একটি রুলকে চূড়ান্ত ঘোষণা করে আজ রোববার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ এ রায় ও নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে স্বরাষ্ট্র সচিব, বিআরটিএ, বিআরটিসিকে ধর্মঘট ও হরতাল প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বেঞ্চ।

চিত্রনির্মাতা তারেক মাসুদ, প্রখ্যাত সাংবাদিক মিশুক মুনীরসহ ৫ জন নিহতের ঘটনায় এক বাসচালককে আদালত সাজা দেওয়ার পর পরিবহণ মালিকরা ধর্মঘটের ঘোষণা দেয়। এরপর মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট পিটিশন দায়ের করে।

ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০১৭ সালে রুলটি জারি করেছিলেন।

প্রসঙ্গত, ২০১১ সালের আগস্টে মানিকগঞ্জের ঘিওরে একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে।

মামলায় ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ওই বাসচালককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেন।

রায়ের পর পরিবহণ মালিকরা ধর্মঘটের ডাক দিলে এইচআরপিবি জনস্বার্থে রিট পিটিশন দায়ের করে।

২০১৭ সালের ১ মার্চ হাইকোর্ট আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট বা হরতাল ডাকার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করেন। অন্তর্বর্তীকালীন আদেশে আদালত পরিবহণ মালিকদের ২৪ ঘণ্টার মধ্যে ধর্মঘট প্রত্যাহার করে যানবাহন চলাচল স্বাভাবিক করার নির্দেশ দেন। এই আদেশের পরদিনই পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করা হয়।

রুলের চূড়ান্ত শুনানিতে এইচআরপিবির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ যুক্তি উপস্থাপন করে বলেন, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাজে সহযোগিতা করা সব কর্তৃপক্ষের জন্য বাধ্যতামূলক।

আজকের রায়ে হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী আদালতের রায় ও আদেশ সবার ওপর বাধ্যবাধকতামূলক।

আদালত বলেন, সংক্ষুব্ধ পক্ষগুলোর উপযুক্ত আপিল ফোরামে রায় চ্যালেঞ্জ করার অধিকার থাকলেও বিচারিক সিদ্ধান্তের বিরুদ্ধে ধর্মঘট বা হরতালের পথ বেছে নেওয়া বেআইনি এবং সংবিধান পরিপন্থী।

এইচআরপিবির পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ সারওয়ার আহাদ চৌধুরী ও অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম রিট পিটিশনটি দায়ের করেছিলেন।

শুনানিতে এইচআরপিবির পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদকে সহায়তা করেন অ্যাডভোকেট সঞ্জয় মন্ডল ও রিপন বাড়ৈ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আহসান হাবিব, বিআরটিসির পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফুল হক এবং বিআরটিএর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. রফিউল ইসলাম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেনমোহর না দিলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবেন আদালত: হাইকোর্ট

দেনমোহর না দিলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবেন আদালত: হাইকোর্ট

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলাম মোল্লাকে বাদ দেওয়ার নির্দেশ

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলাম মোল্লাকে বাদ দেওয়ার নির্দেশ

অবিবাহিত ৩ তরুণীকে নেপাল যেতে বাধা, হাইকোর্টের রুল

অবিবাহিত ৩ তরুণীকে নেপাল যেতে বাধা, হাইকোর্টের রুল

ন্যাশনাল ব্যাংকের চার গ্রাহককে টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

ন্যাশনাল ব্যাংকের চার গ্রাহককে টাকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসির বাস ভাড়া দেওয়া নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট

সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসির বাস ভাড়া দেওয়া নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট

নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন

দুই সংসদীয় কমিটির বৈঠক বিমানবন্দরে হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ

বিমানবন্দরে হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ

রমজানে নিত্যপণ্যের সরবরাহে ঘাটতি নেই: বাণিজ্যমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের সরবরাহে ঘাটতি নেই: বাণিজ্যমন্ত্রী

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম