Logo
Logo
×

Advertisement

জাতীয়

বজ্রপাতে ৪ জনের মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম

বজ্রপাতে ৪ জনের মৃত্যু

Advertisement

সারা দেশে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পাবনার ঈশ্বরদীতে কৃষিজমিতে কাজ করার সময় এক কৃষক, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওড়ে বালিবাহী চলন্ত নৌকায় এক যুবক, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে হাওড়ে হাঁস চড়াতে গিয়ে এক যুবক ও হবিগঞ্জের মাধবপুরে কৃষিকাজ করতে মাঠে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে বজ্রপাতে রকিবুল ইসলাম (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় শামসুল আলম নামে আরও এক কৃষক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বিলকেদার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রকিবুল ইসলাম কৈকুণ্ডা গ্রামের মৃত মারজেন হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে চরের কৃষিজমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে রকিবুল ইসলাম ও শামসুল আলম আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রকিবুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত শামসুল আলম বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওড়ে বালিবাহী চলন্ত নৌকায় বজ্রপাতে মো. শিপু মিয়া (৩৫) নামে এক নৌ-শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে হাওড়ের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিপু মিয়া উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে শিপু মিয়া প্রতিবেশী একজনকে সঙ্গে নিয়ে বৈরী আবহাওয়ার মধ্যে বালুবাহী নৌকা চালিয়ে ট্যাকেরঘাটের উদ্দেশ্যে রওনা হন। সকাল ৭টার দিকে নৌকাটি মাটিয়ান হাওড়ের মাঝামাঝি এলাকায় পৌঁছলে আকস্মিক বজ্রপাত ঘটে। এতে শিপু মিয়া গুরুতর আহত হয়ে নৌকার উপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে নৌকায় থাকা তার সঙ্গীরা তাকে উদ্ধার করে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত শিপু মিয়ার স্বজনদের মধ্যে আহাজারি চলছে।

তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ যুগান্তরকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নেত্রকোনা: নেত্রকোনার খালিয়াজুরীতে হাওড়ে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে শফিকুল মিয়া (৩০) নামে এক খামার মালিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের পাউকাটা হাওড়ে এ ঘটনা ঘটে।

শফিকুল মিয়া উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মেম্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এসব উপেক্ষা করেই শফিকুল মিয়া তার হাঁসের পাল নিয়ে পাউকাটা হাওড়ে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেন্দিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাকিম শফিকুল বলেন, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে পরিবারটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। ঘটনাটি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। আবহাওয়া খারাপ থাকলে হাওড়ে না যাওয়াই ভালো। আর জরুরি প্রয়োজনে যেতে হলেও সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, বজ্রপাতে শফিকুলের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান বলেন, বজ্রপাতে শফিকুলের মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মৃতের দাফন-কাফনের জন্য সরকারি সহায়তা দেওয়া হবে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের জন্য সরকারি ত্রাণ তহবিল থেকে শুকনো খাবারও দেওয়া হবে।

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে লিটন সরকার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। কৃষিকাজ করতে মাঠে গিয়ে বজ্রপাতের শিকার হন তিনি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নোয়াহাটি এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত লিটন সরকার উপজেলার নোয়াহাটি সুরমা গ্রামের ঠাকুরধন সরকারের ছেলে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার তিনি সকালে কৃষিকাজের উদ্দেশে নোয়াহাটি পশ্চিম মাঠে যান। হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, লিটন পরিবারের একমাত্র ছেলে ছিলেন। তাকে হারিয়ে পরিবারটি শোকাহত হয়ে পড়েছে। স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। আকস্মিক এ মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

মাধবপুর থানার ওসি সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

কুমিল্লায় বজ্রপাত প্রতিরোধে ৫ হাজার তালবীজ রোপণ

কুমিল্লায় বজ্রপাত প্রতিরোধে ৫ হাজার তালবীজ রোপণ

হবিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

হবিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

বজ্রপাতে প্রাণ গেল দুই যুবকের

বজ্রপাতে প্রাণ গেল দুই যুবকের

বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাত

বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাত

আরও পড়ুন

আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ

যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ

দুর্গাপূজা ও প্রবারণা উপলক্ষে দুই ধর্মাবলম্বীদের জন্য অনুদান বাড়াল সরকার

দুর্গাপূজা ও প্রবারণা উপলক্ষে দুই ধর্মাবলম্বীদের জন্য অনুদান বাড়াল সরকার

সংবাদ সম্মেলনে বিমানমন্ত্রী এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনবে সরকার, চুক্তি অক্টোবরে

এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনবে সরকার, চুক্তি অক্টোবরে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম