Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হবিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পিএম

হবিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

প্রতীকী ছবি

Advertisement

হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে লিটন সরকার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। কৃষিকাজ করতে মাঠে গিয়ে বজ্রপাতের শিকার হন তিনি। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নোয়াহাটি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত লিটন সরকার উপজেলার নোয়াহাটি সুরমা গ্রামের ঠাকুরধন সরকারের ছেলে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কৃষিকাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন লিটন। পরে তিনি নোয়াহাটি পশ্চিম মাঠে যান। এ সময় আকাশে মেঘের উপস্থিতির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানায়, সকালে মাঠে কৃষিকাজে ব্যস্ত ছিলেন লিটন। হঠাৎ বজ্রপাতের শব্দে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে মাঠে পড়ে থাকতে দেখেন। 

নিহতের স্বজনরা জানান, লিটন পরিবারের একমাত্র ছেলে ছিলেন। তাকে হারিয়ে পরিবারটি শোকাহত হয়ে পড়েছে। স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। আকস্মিক এ মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

মাধবপুর থানার ওসি সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাধবপুরে জিপিএ-৫ পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

মাধবপুরে জিপিএ-৫ পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের

বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের

টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

‘পেনশন নিয়ে বাড়ি ফেরা হবে না’— পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা

‘পেনশন নিয়ে বাড়ি ফেরা হবে না’— পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা

ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল

দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম