Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাত

Advertisement

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম

বিদ্যুৎমন্ত্রীর বাড়ির সামনে বজ্রপাত

ফাইল ছবি

Advertisement

সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনের গেটের সামনে বজ্রপাতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার হোসেনপুর এলাকায় মন্ত্রীর নিজ বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।

বিদ্যুৎমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আবু হেনা মোস্তফা নোমান বলেন, বজ্রপাতে গেটের সামনে আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় মন্ত্রীর বাসভবনের গেটের সামনে বজ্রপাত হলে সেখানে আগুন ধরে যায়। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান বলেন, বজ্রপাতের কারণে আগুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম