Logo
Logo
×

Advertisement

জাতীয়

ঢাকা-চট্টগ্রামের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ এসেছে, বাকি অংশে কাজ চলছে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পিএম

ঢাকা-চট্টগ্রামের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ এসেছে, বাকি অংশে কাজ চলছে

ফাইল ছবি

Advertisement

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর অধিকাংশ এলাকায় সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে। বাকি এলাকাগুলোতেও দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এর আগে মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটের দিকে দেশের পূর্বাঞ্চলের একটি গ্রিডে বিপর্যয় দেখা দেয়। এতে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।

সংস্থাটির জরুরি বার্তায় বলা হয়, ঢাকার পূর্বাঞ্চলের ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চট্টগ্রামের একাংশেও একই পরিস্থিতি তৈরি হয়।

গ্রিড বিপর্যয়ের প্রভাবে সচিবালয়সহ ঢাকার বিভিন্ন আবাসিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ঢাকার বাইরের কিছু এলাকাতেও বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া যায়।

পাওয়ার গ্রিড বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, গ্রিডের কার্যক্রম পুনরুদ্ধারে কাজ চলছে। প্রকৌশলীরা ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করছেন।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার ঘটনায় জনজীবন ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হয়। তবে অধিকাংশ এলাকায় সংযোগ ফিরে আসায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

নেপাল থেকে ফের বিদ্যুৎ আমদানি শুরু

নেপাল থেকে ফের বিদ্যুৎ আমদানি শুরু

বন্ধ হচ্ছে সামিটের তিন বিদ্যুৎকেন্দ্র

চুক্তির মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারিতে বন্ধ হচ্ছে সামিটের তিন বিদ্যুৎকেন্দ্র

টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ যেসব এলাকায়

টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ যেসব এলাকায়

শুক্রবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শুক্রবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুৎবিহীন ছয় ঘণ্টা, রোগীদের ভোগান্তি

রমেক হাসপাতালে আগুন বিদ্যুৎবিহীন ছয় ঘণ্টা, রোগীদের ভোগান্তি

আরও পড়ুন

হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১২৯৫

হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১২৯৫

সচিবদের বেতন ছাড়াল রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সম্মানী, বাড়ছে না যে কারণে

সচিবদের বেতন ছাড়াল রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সম্মানী, বাড়ছে না যে কারণে

বিগত সরকারের কুইক রেন্টালে এলোমেলো সরকারের বিদ্যুৎ পরিকল্পনা: জ্বালানিমন্ত্রী

বিগত সরকারের কুইক রেন্টালে এলোমেলো সরকারের বিদ্যুৎ পরিকল্পনা: জ্বালানিমন্ত্রী

জুলাই মানবতাবিরোধী অপরাধ হানিফসহ চারজনের মামলার রায় বৃহস্পতিবার

হানিফসহ চারজনের মামলার রায় বৃহস্পতিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম