Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

রমেক হাসপাতালে শর্ট সার্কিট থেকে আগুন

ছয় ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকার পর পরিবেশ কিছুটা স্বাভাবিক

Advertisement

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ছয় ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকার পর পরিবেশ কিছুটা স্বাভাবিক

ছবি: সংগৃহীত

Advertisement

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে বৃহস্পতিবার সকালে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দীর্ঘ ৬ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর কয়েকটি ওয়ার্ডে বিদ্যুৎ সংযোগ কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে রাত আটটায় এই প্রতিবেদন পাঠানোর সময় পর্যন্ত পুরো হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। আকস্মিক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেবা গ্রহণে সাময়িক ভোগান্তিতে পড়েন হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনরা। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত রোগী ও স্বজনরা ছোটাছুটি করতে থাকেন, তাড়াতাড়ি করে হাসপাতালের নিচে নেমে আসেন।

হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ছয়টায় প্রশাসনিক শাখাসংলগ্ন সুইচ বোর্ডে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। কর্তব্যরত নার্স আগুন দেখতে পেয়ে রংপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সুইচ বোর্ডের সার্কিট ব্রেকার ও তার পুড়ে যাওয়ায় পুরো হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

টানা ৬ ঘণ্টা প্রচেষ্টার পর দুপুর ১২টায় লাইনের ত্রুটি মেরামত শেষে ওয়ার্ডগুলোতে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা সম্ভব হলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়নি। কয়েকটি ওয়ার্ডে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম এবং ডায়ালাইসিস ও আইসিইউসহ জরুরি চিকিৎসাসেবা চালু করা হয়েছে। তবে প্রশাসনিক ভবন পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

রমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. কানিজ সাবিহা বলেন, প্রশাসনিক ভবনের বিদ্যুৎ স্বাভাবিক করতে কাজ চলছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু হবে বলে আশা করা হচ্ছে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

রমেক হাসপাতালের উপপরিচালক মো. আব্দুল মোকাদ্দেম বলেন, সকালে শর্ট সার্কিট থেকে আগুন লেগে বৈদ্যুতিক লাইনের একটি ফেজ পুড়ে যায়। এর কারণে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলেও পূর্ণাঙ্গ শাটডাউন হয়নি। বিদ্যুৎ লাইনে সচলে কাজ চলছে। পূর্ণাঙ্গ সচল হতে সময় লাগবে। আমরা সে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে মাত্র ১ ঘণ্টা, বিদ্যুৎ অফিসে বিক্ষোভ

২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে মাত্র ১ ঘণ্টা, বিদ্যুৎ অফিসে বিক্ষোভ

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

গ্রাহকের এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা!

গ্রাহকের এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা!

প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা

প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা

রংপুরে হরতালের ডাক

রংপুরে হরতালের ডাক

আরও পড়ুন

ইপিএ বাস্তবায়ন, রপ্তানি বাড়ানো ও বিনিয়োগ আকর্ষণ তিন লক্ষ্য সামনে রেখে প্রধানমন্ত্রীর জাপান সফর

তিন লক্ষ্য সামনে রেখে প্রধানমন্ত্রীর জাপান সফর

সন্দ্বীপের মায়ায় পড়েছিলেন কবি নজরুল

সন্দ্বীপের মায়ায় পড়েছিলেন কবি নজরুল

৪০ দিনে দুই ওসি বদলি হত্যা মামলার আসামি এখন মহেশপুরের ওসি

হত্যা মামলার আসামি এখন মহেশপুরের ওসি

পিঠা-পুরিসহ ১৬ খাবার বেচতে লাগবে নিবন্ধন জীবিকা হারানোর শঙ্কায় ক্ষুদ্র ব্যবসায়ীরা

জীবিকা হারানোর শঙ্কায় ক্ষুদ্র ব্যবসায়ীরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম