Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শুক্রবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ এএম

শুক্রবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ফাইল ছবি।

Advertisement

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৈদ্যুতিক লাইনের পাশের গাছের ডালপালা কর্তন ও লাইনের ব্যাকবোন অংশে কাজ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় মাইকিং করে এ তথ্য জানিয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ ব্রাহ্মণপাড়া জোনাল অফিস কর্তৃপক্ষ।

জোনাল অফিসের ঘোষণা অনুযায়ী, বারেশ্বর উপকেন্দ্রের বিপি১-৮ এইচ ফিডারের ব্যাকবোন লাইনে কাজ করা হবে। এ ছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বৈদ্যুতিক লাইনের পাশের গাছের ডালপালা কর্তন করা হবে।

এ কারণে ব্রাহ্মণপাড়া বাজার ও আশপাশের এলাকা, সাহেবাবাদ, দীর্ঘভূমি, উপজেলা সদর, উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণপাড়া থানা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের চেয়ে কাজ শেষ হতে কম বেশি সময় লাগতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ব্রাহ্মণপাড়া জোনাল অফিস।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছয় ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকার পর পরিবেশ কিছুটা স্বাভাবিক

রমেক হাসপাতালে শর্ট সার্কিট থেকে আগুন ছয় ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকার পর পরিবেশ কিছুটা স্বাভাবিক

মুরাদনগরের ইউপি চেয়ারম্যান প্রার্থীর সাক্ষাৎকার নেবেন আসিফ মাহমুদ

মুরাদনগরের ইউপি চেয়ারম্যান প্রার্থীর সাক্ষাৎকার নেবেন আসিফ মাহমুদ

কুমিল্লায় অস্ত্র তৈরি কারখানার সন্ধান পেল এসআরবি

কুমিল্লায় অস্ত্র তৈরি কারখানার সন্ধান পেল এসআরবি

২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে মাত্র ১ ঘণ্টা, বিদ্যুৎ অফিসে বিক্ষোভ

২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে মাত্র ১ ঘণ্টা, বিদ্যুৎ অফিসে বিক্ষোভ

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শাশুড়িকে মারধরের ভিডিও ভাইরাল, পুত্রবধূ আটক

শাশুড়িকে মারধরের ভিডিও ভাইরাল, পুত্রবধূ আটক

আরও পড়ুন

কক্সবাজারে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

শুক্রবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শুক্রবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রেনের ধাক্কায় স্বপ্ন থেমে গেল ফরহাদের

ট্রেনের ধাক্কায় স্বপ্ন থেমে গেল ফরহাদের

পাবনায় দুই মোটরসাইলের সংঘর্ষে নিহত ২

পাবনায় দুই মোটরসাইলের সংঘর্ষে নিহত ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম