Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কক্সবাজারে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Advertisement

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ এএম

কক্সবাজারে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ছবি: সংগৃহীত

Advertisement

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় শ্যামলী পরিবহণের বাস ও সবজিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন।

শুক্রবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের সবুজ পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে পিকআপে থাকা আবদুল্লাহ ও মো. ইয়াছিন নামে দুজন নিহত হন।

আবদুল্লাহ টেকনাফ উপজেলার হ্নীলা ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে এবং মো. ইয়াছিন মাতামুহুরী উপজেলার সাহারবিল রামপুর এলাকার মো. দুলালের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী শ্যামলী এনআর পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চকরিয়া থেকে কক্সবাজারগামী সবজিবাহী পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দুজনের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ (উপপরিদর্শক-এসআই) মো. সেলিম মিয়া বলেন, নিহত দুজনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাবনায় দুই মোটরসাইলের সংঘর্ষে নিহত ২

পাবনায় দুই মোটরসাইলের সংঘর্ষে নিহত ২

পারমিট ৬৪, বাস শত শত, দুই প্রাণহানিতে সেলফি বন্ধ

পারমিট ৬৪, বাস শত শত, দুই প্রাণহানিতে সেলফি বন্ধ

পূজার ছুটিতে স্ত্রীকে নিয়ে বেরিয়ে আর ফেরা হলো না হিমেশের

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ পূজার ছুটিতে স্ত্রীকে নিয়ে বেরিয়ে আর ফেরা হলো না হিমেশের

সড়কে থামছে না রক্তপাত, সিলেটে ৯ মাসে ২৮৮ প্রাণহানি

সড়কে থামছে না রক্তপাত, সিলেটে ৯ মাসে ২৮৮ প্রাণহানি

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বনপাড়ায় ১২ মৃত্যু: সেই বাসটির ফিটনেস সনদের মেয়াদ ছিল না

বনপাড়ায় ১২ মৃত্যু: সেই বাসটির ফিটনেস সনদের মেয়াদ ছিল না

আরও পড়ুন

আ.লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধন করলেন এমপি মিতু

আ.লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধন করলেন এমপি মিতু

কক্সবাজারে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

শুক্রবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শুক্রবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রেনের ধাক্কায় স্বপ্ন থেমে গেল ফরহাদের

ট্রেনের ধাক্কায় স্বপ্ন থেমে গেল ফরহাদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম