Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘আ.লীগ করাই যদি অপরাধ হয়, ফাঁসি হলেও আ.লীগই করব’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম

‘আ.লীগ করাই যদি অপরাধ হয়, ফাঁসি হলেও আ.লীগই করব’

Advertisement

জয় বাংলা ব্রিগেড’র জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে করা মামলায় চার্জগঠন শুনানির জন্য আগামী ১৫ অক্টোবর ধার্য করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দিন চৌধুরী ছুটিতে থাকায় চার্জ শুনানি হয়নি। পরে ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ আগামী ১৫ অক্টোবর চার্জ গঠনের জন্য নতুন দিন ধার্য করেন।

আসামিপক্ষের আইনজীবী মোরশেদ আলম শাহীন বিষয়টি নিশ্চিত করেন।

এ মামলায় গ্রেফতার আসামি আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন আদালত থেকে কারাগারে নেওয়ার সময় ক্ষোভ প্রকাশ করে বলেন, আর কতবার আসব আদালতে? আমরা যেসব নারীরা এ মামলায় জেলে আছি সবাই এখন অসুস্থ। 

পরে প্রিজনভ্যানে দাঁড়িয়ে তুহিন বলেন, আওয়ামী লীগ করার অপরাধে যদি আমার ফাঁসি হয়, তবু আওয়ামী লীগই করব। জেল কত খাটাবেন? আমরা রাজনীতি করেছি, পার্টি করছি কিন্তু কোনো হত্যার সঙ্গে সম্পৃক্ত নই।

তারেক রহমানকে উদ্দেশ্য করে তুহিন বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- যারা নিরপরাধ তাদের ছেড়ে দেওয়া হবে। আওয়ামী লীগ করি, রাজনীতি করা আমার গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার।

২০২৫ সালের ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আদালতে মামলাটি করেন সিআইডির সহকারী বিশেষ পুলিশ সুপার মো. এনামুল হক। তদন্ত শেষে গত ৩০ জুলাই শেখ হাসিনাসহ ২৮৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বী আলমের নেতৃত্বে ‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে শেখ হাসিনাসহ কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন। ওই মিটিংয়ে শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশে দেশবিরোধী বক্তব্য দেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন বলে অভিযোগ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পোশাক কারখানায় শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে গ্রেফতার ২

পোশাক কারখানায় শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে গ্রেফতার ২

জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা

জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা

শেখ হাসিনা-মোজাফফরের মধ্যে সাক্ষাতের ব্যবস্থা করেন কে?

শেখ হাসিনা-মোজাফফরের মধ্যে সাক্ষাতের ব্যবস্থা করেন কে?

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সর্বশেষ তথ্য দিলেন উপদেষ্টা

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সর্বশেষ তথ্য দিলেন উপদেষ্টা

সিলিকন ভ্যালির বিনিয়োগকারীদের সঙ্গে প্রযুক্তি অংশীদারত্ব নিয়ে সরকারের সংলাপ

সিলিকন ভ্যালির বিনিয়োগকারীদের সঙ্গে প্রযুক্তি অংশীদারত্ব নিয়ে সরকারের সংলাপ

হাসিনা ইস্যুতে ঢাকার পাশে ওয়াশিংটন: কী করবে দিল্লি?

হাসিনা ইস্যুতে ঢাকার পাশে ওয়াশিংটন: কী করবে দিল্লি?

আরও পড়ুন

দাম বাড়ল ফার্নেস অয়েলের, রাত থেকেই কার্যকর

দাম বাড়ল ফার্নেস অয়েলের, রাত থেকেই কার্যকর

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে সেটার বিচার জনগণই করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে সেটার বিচার জনগণই করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মরিয়মের বাবার সঙ্গে এমপি নজরুলের আপসনামায় যা আছে

মরিয়মের বাবার সঙ্গে এমপি নজরুলের আপসনামায় যা আছে

মরিয়মের পরিবারের সঙ্গে বিতর্কিত এমপি নজরুলের আপস রফা...

মরিয়মের পরিবারের সঙ্গে বিতর্কিত এমপি নজরুলের আপস রফা...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম