Logo
Logo
×

Advertisement

জাতীয়

জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম

জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা

ফাইল ছবি

Advertisement

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেছেন, বিয়ের অনুষ্ঠানে দেখা করে শেখ হাসিনাকে স্যালুট দেন সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। পরে তিনি কী করবেন, তা জানতে চান। তখন হাসিনা তাকে সেনাবাহিনীতে যোগদানের জন্য বলেছিলেন। হাসিনা তাকে সেনাবাহিনীতে আত্মসমর্পণের পরামর্শও দেন। পরে মোজাফফর আত্মসমর্পণ করেন। সেনা সদর থেকে একটি চিঠিও যায়। যাওয়ার পর কোনো কারণে মোজাফফরের যোগদান গ্রহণ হয়নি বা দেরি হচ্ছিল। তখন বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের মধ্যে ঢুকে পড়েন মোজাফফর।

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ১৩ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদে মোজাফফর নিজেই এ কথা বলেছেন বলে জানিয়েছেন তিনি।

হত্যার পর চট্টগ্রাম সার্কিট হাউস থেকে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাশ মোজাফফর হোসেন পাহাড়ে নিয়ে যান বলে সোমবার গণমাধ্যমকে প্রসিকিউটর তানভীর হাসান বলেন, মোজাফফর জিজ্ঞাসাবাদে জানিয়েছেন- লেফটেন্যান্ট কর্নেল (সাবেক) মতিউর রহমান তাকে জিয়াউর রহমানের লাশ পাহাড় থেকে ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে একজন ইমামকে ডেকে এনে জিয়াউর রহমানসহ তিনজনের লাশ একটি কবরে দাফন করেন তারা। এটা যে রাষ্ট্রপতির লাশ, তা ইমামকে তারা জানাননি।

১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ডের ৪৫ বছর পর গত ১৫ জুলাই মেজর (অব.) মোজাফফর হোসেনকে রাজধানীর বনানী থেকে গ্রেফতার করে পুলিশ।

মোজাফফরের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট আছে বলে জানান তানভীর হাসান। এনআইডি ও পাসপোর্ট থাকার তথ্য মোজাফফর জিজ্ঞাসাবাদে জানিয়েছেন উল্লেখ করে তানভীর হাসান বলেন, ১৯৯৭ বা ১৯৯৮ সালে দেশে এসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মোজাফফর। এর আগে শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য মোজাফফর চেষ্টা করছিলেন, কিন্তু কোনো কারণে পাচ্ছিলেন না। সিরাজগঞ্জের সাবেক সংসদ-সদস্য হাবিবে মিল্লাত তাকে দেখা করার ব্যবস্থা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শেখ হাসিনা-মোজাফফরের মধ্যে সাক্ষাতের ব্যবস্থা করেন কে?

শেখ হাসিনা-মোজাফফরের মধ্যে সাক্ষাতের ব্যবস্থা করেন কে?

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সর্বশেষ তথ্য দিলেন উপদেষ্টা

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সর্বশেষ তথ্য দিলেন উপদেষ্টা

হাসিনা ইস্যুতে ঢাকার পাশে ওয়াশিংটন: কী করবে দিল্লি?

হাসিনা ইস্যুতে ঢাকার পাশে ওয়াশিংটন: কী করবে দিল্লি?

ট্রাইব্যুনালে কামরুলের চেঁচামেচি, রক্ষীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

ট্রাইব্যুনালে কামরুলের চেঁচামেচি, রক্ষীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

কামাল-নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাইয়ে মিরপুরে হত্যাযজ্ঞ কামাল-নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

ট্রাইব্যুনালের কাছে ‘প্রোটেকশন’ চাইলেন প্রসিকিউটর

ট্রাইব্যুনালের কাছে ‘প্রোটেকশন’ চাইলেন প্রসিকিউটর

আরও পড়ুন

আগেও দুবার বরখাস্ত করা হয়েছিল মালা খানকে

আগেও দুবার বরখাস্ত করা হয়েছিল মালা খানকে

ভারি বৃষ্টি ও ভূমিধসের আভাস

ভারি বৃষ্টি ও ভূমিধসের আভাস

মাদক ও বাল্যবিয়ে নিয়ে ‘হ্যালো ডিসিতে' তথ্য দিলেই পুরস্কার

মাদক ও বাল্যবিয়ে নিয়ে ‘হ্যালো ডিসিতে' তথ্য দিলেই পুরস্কার

জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা

জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম