Logo
Logo
×

Advertisement

রাজনীতি

মিষ্টির বিরুদ্ধে নেওয়া প্রধানমন্ত্রীর পদক্ষেপ যুগান্তকারী: তথ্যমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১২:০১ এএম

মিষ্টির বিরুদ্ধে নেওয়া প্রধানমন্ত্রীর পদক্ষেপ যুগান্তকারী: তথ্যমন্ত্রী

Advertisement

কিছু অভিযোগের প্রেক্ষিতে সংরক্ষিত আসনের একজন সংসদ সদস্যের বিষয়ে প্রধানমন্ত্রীর নেওয়া সিদ্ধান্তকে যুগান্তকারী বলে মনে করেন তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি জানান, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত অনেকের জন্যই একটি বড় সতর্কবার্তা।

শুক্রবার (২ অক্টোবর) যুগান্তরকে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘বিভিন্নভাবে যারা সরকারের নাম ভাঙিয়ে দেশের এবং দলের ক্ষতি করছেন, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত তাদের জন্য বড় সতর্কবার্তা। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইমেজ, খালেদা জিয়ার স্যাক্রিফাইস এবং তারেক রহমানের দেখানো স্বপ্নের প্রতি আস্থা রেখে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। সুতরাং ব্যক্তিগতভাবে কারও স্বার্থ রক্ষা, চাঁদাবাজি বা অপকর্মের দায়ভার সরকার বা আমরা নেব না।’

উল্লেখ্য, রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘিরে আলোচনায় এসেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। পরে জাতীয় সংসদে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

রাড্ডা সেন্টারের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে জাতীয় আলোচনায় এলেও মিরপুরের স্থানীয় রাজনীতিতে ফেরদৌসী আহমেদ মিষ্টি দীর্ঘদিনের পরিচিত মুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

ভাই নাসির উদ্দিন পিন্টুর অনুপ্রেরণায় রাজনীতিতে মিষ্টি

ভাই নাসির উদ্দিন পিন্টুর অনুপ্রেরণায় রাজনীতিতে মিষ্টি

মিষ্টির রাজনৈতিক উত্থান যেভাবে

মিষ্টির রাজনৈতিক উত্থান যেভাবে

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন মিষ্টি

স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন মিষ্টি

আরও পড়ুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর আকস্মিক পরিদর্শন

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

সবজির দামে আগুন, শিম ২০০ টাকা

সবজির দামে আগুন, শিম ২০০ টাকা

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্য সচিবের শোক

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্য সচিবের শোক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম