Logo
Logo
×

Advertisement

জাতীয়

বে অব বেঙ্গল কনভারসেশন শুরু আজ

Advertisement

Icon

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৯ এএম

বে অব বেঙ্গল কনভারসেশন শুরু আজ

Advertisement

বঙ্গোপসাগরকেন্দ্রিক ভূ-রাজনীতি, আঞ্চলিক নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থনৈতিক সংযোগ, জলবায়ু পরিবর্তন ও সুশাসন নিয়ে আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’ শুরু হচ্ছে শনিবার। 

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় এ আয়োজনে বিশ্বের ১০০টির বেশি দেশের নীতিনির্ধারক, কূটনীতিক, ব্যবসায়ী, গবেষক, শিক্ষাবিদ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধি অংশ নেবেন।

এবারের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতিথিদের তালিকায় রয়েছেন বিভিন্ন দেশের সাবেক এবং বর্তমান রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি।

শুক্রবার সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে সিজিএস’র প্রেসিডেন্ট জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে সম্মেলনের সূচনা ঘোষণা করেন।

তিনি এবারের সংলাপের পাঁচ মূল স্তম্ভ তুলে ধরে বলেন, ‘সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক ভূ-রাজনীতির প্রেক্ষাপটে বঙ্গোপসাগরের গুরুত্ব ক্রমেই বাড়ছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসাবে এই অঞ্চলকে ঘিরে উদ্ভূত সমস্যা ও সম্ভাবনা নিয়ে কার্যকর সমাধান খোঁজাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।’

সম্মেলনের আলোচনার বিষয়বস্তু, সময়সূচি ও আলোচকদের তালিকা সমৃদ্ধ বুকলেট https://bobc.cgs-bd.com/-তে পাওয়া যাবে। আগ্রহীরা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

বে অব বেঙ্গল কনভারসেশন শুরু আজ

বে অব বেঙ্গল কনভারসেশন শুরু আজ

৫১তম বিশেষ বিসিএসে যেভাবে আবেদন করবেন

৫১তম বিশেষ বিসিএসে যেভাবে আবেদন করবেন

নেত্র নিউজের প্রতিবেদন নিয়ে প্রতিবাদ বিজিবির

নেত্র নিউজের প্রতিবেদন নিয়ে প্রতিবাদ বিজিবির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম