Logo
Logo
×

Advertisement

জাতীয়

মাহদী আমিন

চাকরিপ্রার্থীদের জন্য ডিসেম্বরে চালু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পিএম

চাকরিপ্রার্থীদের জন্য ডিসেম্বরে চালু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক।

Advertisement

কর্মসংস্থান বাড়াতে আগামী ডিসেম্বরে দেশজুড়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বিএনপির নির্বাচনি ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী তরুণদের জন্য এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

রোববার (৪ অক্টোবর) দুপুরে রাজধানীর সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, বাংলাদেশের বিশাল ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ বা জনমিতিক সুবিধা কাজে লাগাতে আগামী ডিসেম্বরে ঢাকা থেকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ও ক্যারিয়ার ফেয়ারের প্রাথমিক কার্যক্রম শুরু হবে। পরে পর্যায়ক্রমে বিভাগীয় ও জেলা পর্যায়ে এ কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে। এর আগে বিভিন্ন সরকারি সংস্থা, শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, এনজিও ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে গত ছয় মাস ধরে ধারাবাহিক পরামর্শ করা হয়েছে।

তিনি বলেন, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মূল লক্ষ্য হবে শ্রমবাজারে চাকরির চাহিদা ও প্রার্থীদের যোগ্যতার মধ্যে সরাসরি সংযোগ তৈরি করা। তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করা এবং মূলধারার শিক্ষার বাইরে থাকা যুবকসহ নতুন গ্র্যাজুয়েটদের সরাসরি চাকরির বাজারের সঙ্গে যুক্ত করা হবে।

উদ্যোগটির আওতায় একদিকে কর্মক্ষম তরুণদের দক্ষতা ও যোগ্যতার তথ্য থাকবে, অন্যদিকে স্থানীয় শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের জনবলের চাহিদার তথ্য থাকবে। এসব তথ্যের সমন্বয়ে একটি জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হবে।

মাহদী আমিন জানান, দক্ষ জনবল তৈরি ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দেশব্যাপী নিয়মিত ক্যারিয়ার ফেয়ার আয়োজন করা হবে। জেলা পর্যায়ে এসব মেলার মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করা হবে।

তিনি বলেন, চাকরিপ্রার্থীদের দক্ষতা বৃদ্ধি ও সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরিতে একটি পূর্ণাঙ্গ কর্মসংস্থানভিত্তিক ব্যবস্থা গড়ে তোলা হবে। এর আওতায় সিভি লেখা, দক্ষতা বৃদ্ধি ও চাকরির সাক্ষাৎকার মোকাবিলার মতো বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী প্রার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করার ব্যবস্থাও করা হবে।

এক প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নিবন্ধনের মাধ্যমে বিদেশে যেতে আগ্রহী তরুণ-তরুণীদের প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ পেতে সহায়তা করা হবে। চাকরিদাতা ও চাকরিপ্রার্থী উভয় পক্ষই এ প্ল্যাটফর্মে নিবন্ধন করতে পারবেন। বিদেশে যেতে আগ্রহীদের নিবন্ধনের পর সংশ্লিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে।

গত ৫ আগস্টের পর কলকারখানার পরিস্থিতি ও কর্মসংস্থান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই সময়ের পর কিছু কারখানা বন্ধ হয়েছে। তবে বিভিন্ন অপপ্রচারে যে সংখ্যা বলা হচ্ছে, বাস্তবে তা তুলনামূলকভাবে অনেক কম। কিছু কারখানা বন্ধ হওয়ার কারণে কর্মসংস্থান কমলেও নতুন বিনিয়োগ বাড়ছে এবং অনেক নতুন কারখানা চালু হচ্ছে। বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।

এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে কর্মসংস্থানের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা সম্পর্কে জানতে চাইলে মাহদী আমিন বলেন, আগামী ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম উদ্বোধনের সময় লক্ষ্য ও রোডম্যাপ প্রকাশ করা হবে। শিল্পপ্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা এবং সবার স্বার্থ রক্ষায় পুরো কাঠামো ও কার্যপদ্ধতি নিয়ে কাজ চলছে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, তরুণদের দক্ষতা বৃদ্ধিতে এখন প্রাথমিকভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতে বেকার ভাতার বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। আপাতত তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই সরকারের প্রধান লক্ষ্য।

সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহদী আমিনের বৈঠক

যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহদী আমিনের বৈঠক

১৪২ জনকে নিয়োগ দেবে সমরাস্ত্র কারখানা

১৪২ জনকে নিয়োগ দেবে সমরাস্ত্র কারখানা

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি হোয়াইট হাউসের, দূতাবাসও শেয়ার করেছে: মাহদী আমিন

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি হোয়াইট হাউসের, দূতাবাসও শেয়ার করেছে: মাহদী আমিন

চাকরি পাওয়ার পর আক্ষেপের শেষ নেই তরুণীর! দেখুন ভিডিও

চাকরি পাওয়ার পর আক্ষেপের শেষ নেই তরুণীর! দেখুন ভিডিও

আকিজ বশির গ্রুপে চাকরি, রয়েছে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

আকিজ বশির গ্রুপে চাকরি, রয়েছে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নির্দেশে ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন শিক্ষামন্ত্রীর

প্রধানমন্ত্রীর নির্দেশে ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন শিক্ষামন্ত্রীর

রোহিঙ্গা ইস্যুতে সুইডেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা ইস্যুতে সুইডেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যবধান ৫ সপ্তাহ মাল্টার দাম বেড়েছে ৮৬ শতাংশ, কমলার ৭১ শতাংশ—কারণ কী

মাল্টার দাম বেড়েছে ৮৬ শতাংশ, কমলার ৭১ শতাংশ—কারণ কী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম