Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রধানমন্ত্রীর নির্দেশে ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন শিক্ষামন্ত্রীর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০০ পিএম

প্রধানমন্ত্রীর নির্দেশে ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন শিক্ষামন্ত্রীর

Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন রোববার সকালে বাংলাদেশ এয়ারফোর্স পরিচালিত বিশেষায়িত শিক্ষার্থীদের জন্য ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করে প্রতিষ্ঠানটিতে সাধারণ জনগণের সন্তানদের জন্য ভর্তি ফি কমানোসহ বিভিন্ন সুবিধা বৃদ্ধিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন।

পরিদর্শনকালে তিনি বলেন, প্রতিষ্ঠানটির টিউশন ফি অত্যন্ত ব্যয়বহুল। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে স্কুলটি পরিদর্শন করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পরিচালিত প্রতিষ্ঠানটির সুবিধাদি কিভাবে বৃদ্ধি করা যায়, সাধারণ জনতার সন্তানদের ভর্তি কিভাবে আরও সহজ করা যায় এবং ব্যয় আরও কমানো যায় সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন।

তিনি আরও বলেন, একজন শিক্ষক পাঁচজনের বেশি শিক্ষার্থী ম্যানেজ করতে পারেন না, যেহেতু তারা অটিস্টিক। এটা অত্যন্ত ব্যয়বহুল। কোনো কোনো ক্ষেত্রে বিশেষায়িত প্রতিজন শিক্ষক ১ জনকে দেখাশোনা করেন।

তিনি বলেন, স্কুলটির কিছু ক্লাসে একজন ছাত্রের বিপরীতে একজন শিক্ষকও আছেন। এ ব্যয় কিভাবে কমিয়ে আনা যায় সে বিষয়টি বিবেচনার জন্য মন্ত্রী পরামর্শ প্রদান করেন। তাছাড়া স্কুলের শিক্ষিত অভিভাবকদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কিভাবে তাদের কাজে লাগানো যায় সে বিষয়ে ভবিষ্যতে একটি পরিকল্পনা করা হবে বলে তিনি জানান।

সরকারিভাবে এ স্কুলকে সহযোগিতা প্রদান করার বিষয়ে মন্ত্রী গুরুত্ব আরোপ করেন। স্কুলটির আধুনিকায়ন ও বিশেষায়িত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে অটিজমের চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকরভাবে কাজ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাজধানী তেজগাঁও পুরাতন বিমানবন্দরের মাঠের পাশে অবস্থিত স্কুলটির গভর্নিং বডির চেয়ারম্যান এয়ার কমডোর মো. আব্বাস আলী, এয়ারফোর্স হেডকোয়ার্টারসের শিক্ষা বিভাগের পরিচালক এয়ার কমোডর ইমরানুর রহমান, ব্লু স্কাই স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. নুর উল্লাহ উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফেনীর পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

ফেনীর পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

আরও পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

দুর্গাপূজায় নিরাপত্তায় গাফিলতি বরদাশত করা হবে না: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দুর্গাপূজায় নিরাপত্তায় গাফিলতি বরদাশত করা হবে না: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঐক্য ও সম্প্রীতি নষ্ট করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার আহ্বান রাষ্ট্রপতির

ঐক্য ও সম্প্রীতি নষ্ট করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার আহ্বান রাষ্ট্রপতির

জন্মদিনের আনন্দ শেষ হলো রিকশাচালকের রক্তে

জন্মদিনের আনন্দ শেষ হলো রিকশাচালকের রক্তে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম