Logo
Logo
×

Advertisement

আইন-বিচার

লেজিসলেটিভ ইনস্টিটিউটের কার্যক্রম জোরদারের নির্দেশ আইনমন্ত্রীর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম

লেজিসলেটিভ ইনস্টিটিউটের কার্যক্রম জোরদারের নির্দেশ আইনমন্ত্রীর

আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে লেজিসলেটিভ প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপদেষ্টা বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

Advertisement

আইন প্রণয়ন, চুক্তি সম্পাদন, আন্তর্জাতিক নেগোসিয়েশন ও বিরোধ নিষ্পত্তির বিষয়ে দক্ষ জনবল গড়ে তুলতে লেজিসলেটিভ প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার (২৯ নভেম্বর) সকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের আওতাধীন লেজিসলেটিভ প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের উপদেষ্টা বোর্ডের প্রথম সভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশনা দেন।

সভায় ইনস্টিটিউটের সার্বিক অবস্থা, ইতোমধ্যে গৃহীত কার্যক্রম এবং প্রশিক্ষণ কার্যক্রম আরও দক্ষ ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপদেষ্টা বোর্ডকে অবহিত করা হয়। এ সময় মন্ত্রী ইনস্টিটিউটের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং প্রতিষ্ঠার উদ্দেশ্য বাস্তবায়নে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সভায় উপদেষ্টা বোর্ডের সদস্য এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, আইন কমিশনের সাবেক পরামর্শক (সচিব পদমর্যাদা) এ কে মোহাম্মদ হোসেন এবং বোর্ডের সদস্যসচিব ও লেজিসলেটিভ প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এস এম শাফায়েত হোসেন উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, দেশে আইন ও চুক্তি প্রণয়ন, আন্তর্জাতিক চুক্তি (ট্রিটি), নেগোসিয়েশন এবং আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি ও আরবিট্রেশন বিষয়ে দক্ষ জনবল তৈরি এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ ও গবেষণার লক্ষ্যে ২০২৫ সালে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অধীনে লেজিসলেটিভ প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়। দেশে এ ধরনের বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অভাব পূরণে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ইনস্টিটিউটের অন্যতম উদ্দেশ্য হলো সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আইন ও চুক্তি প্রণয়ন; আন্তর্জাতিক চুক্তি, নেগোসিয়েশন, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি ও আরবিট্রেশন বিষয়ে প্রশিক্ষণ প্রদান; দক্ষ নেগোশিয়েটর ও আরবিট্রেটর তৈরি; লেজিসলেটিভ ড্রাফটিং ও এডিটিংয়ের উৎকর্ষ সাধন; আন্তর্জাতিক মান অনুসরণ করে আইন ও চুক্তির খসড়া প্রণয়ন; আন্তর্জাতিক চুক্তি পর্যালোচনার সক্ষমতা বৃদ্ধিতে বিদেশি ভাষা শিক্ষা; প্রণীতব্য আইনের সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ ও নীতি প্রণয়নে সহায়তা এবং ট্রিটি হ্যান্ডবুক প্রণয়ন।

এ ছাড়া আইন ও চুক্তিসংক্রান্ত বিষয়ে সরকারকে পরামর্শ প্রদান এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মশালা, সেমিনার, সম্মেলন ও প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতেও কাজ করছে ইনস্টিটিউটটি।

প্রতিষ্ঠার পর থেকে ইনস্টিটিউটটি ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রায় এক হাজার কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

ভবদহের জলাবদ্ধতা নিরসনে নতুন খাল-নদী খননের পরিকল্পনা

ভবদহের জলাবদ্ধতা নিরসনে নতুন খাল-নদী খননের পরিকল্পনা

বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী

বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী

সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে কূটনীতিকদের সঙ্গে সরকারের বৈঠক

সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে কূটনীতিকদের সঙ্গে সরকারের বৈঠক

জেন-জি প্রজন্মকে দেখে ভয় লাগে, তারা আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী

জেন-জি প্রজন্মকে দেখে ভয় লাগে, তারা আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী

বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের সাহস: আইনমন্ত্রী

বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের সাহস: আইনমন্ত্রী

আরও পড়ুন

লেজিসলেটিভ ইনস্টিটিউটের কার্যক্রম জোরদারের নির্দেশ আইনমন্ত্রীর

লেজিসলেটিভ ইনস্টিটিউটের কার্যক্রম জোরদারের নির্দেশ আইনমন্ত্রীর

সিকদার পরিবারের বিদেশি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

সিকদার পরিবারের বিদেশি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানা ও দুই শ্যালক রিমান্ডে

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানা ও দুই শ্যালক রিমান্ডে

সিকদার পরিবারের আট উড়োজাহাজ জব্দ

সিকদার পরিবারের আট উড়োজাহাজ জব্দ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম