Logo
Logo
×

Advertisement

জাতীয়

যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহদী আমিনের বৈঠক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পিএম

যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহদী আমিনের বৈঠক

Advertisement

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ ফুলব্রাইট স্কলারশিপের সংখ্যা বাড়ানোসহ শিক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক গিলানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি অফিসার স্কট হার্টম্যান এবং সিতারাম সিরিন।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শিক্ষা খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার নানাদিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুলব্রাইট স্কলারশিপের সুযোগ কীভাবে প্রতিবছর আরও বাড়ানো যায়। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের জন্য আরও বেশি স্কলারশিপ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।

এ ছাড়া শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থী ও শিক্ষক এক্সচেঞ্জ প্রোগ্রাম সম্প্রসারণ এবং বাংলাদেশে ভাষা শিক্ষার প্রসার ও দক্ষতা উন্নয়নে যুক্তরাষ্ট্র কীভাবে ভূমিকা পালন করতে পারে, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

শিক্ষার্থীদের এমন ধরনের গবেষণার ক্ষেত্রে স্কলারশিপ দেওয়ার ব্যাপারে আলোচনা হয় যার মাধ্যমে তারা স্বাস্থ্য, কৃষি, নগরায়ন, শিল্প, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিসহ বিভিন্ন ধরনের স্থানীয় সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারে। এ ছাড়াও সার্বিক শিক্ষা খাতের মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদারকরণ এবং যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও অ্যালামনাইদের দেশের উন্নয়ন কার্যক্রমে কীভাবে আরও ব্যাপকভাবে সম্পৃক্ত করা যায়, তা নিয়ে উভয় পক্ষ আলোচনা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাকরিপ্রার্থীদের জন্য ডিসেম্বরে চালু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ

মাহদী আমিন চাকরিপ্রার্থীদের জন্য ডিসেম্বরে চালু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি হোয়াইট হাউসের, দূতাবাসও শেয়ার করেছে: মাহদী আমিন

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি হোয়াইট হাউসের, দূতাবাসও শেয়ার করেছে: মাহদী আমিন

বাংলাদেশে ব্রিটিশ বিশ্ববিদ্যালয় স্থাপনে আগ্রহ, যা বললেন মাহদী আমিন

বাংলাদেশে ব্রিটিশ বিশ্ববিদ্যালয় স্থাপনে আগ্রহ, যা বললেন মাহদী আমিন

ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

কুষ্টিয়ার সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে

কুষ্টিয়ার সেই শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে

জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন

জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন

আরও পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

দুর্গাপূজায় নিরাপত্তায় গাফিলতি বরদাশত করা হবে না: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দুর্গাপূজায় নিরাপত্তায় গাফিলতি বরদাশত করা হবে না: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঐক্য ও সম্প্রীতি নষ্ট করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার আহ্বান রাষ্ট্রপতির

ঐক্য ও সম্প্রীতি নষ্ট করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার আহ্বান রাষ্ট্রপতির

জন্মদিনের আনন্দ শেষ হলো রিকশাচালকের রক্তে

জন্মদিনের আনন্দ শেষ হলো রিকশাচালকের রক্তে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম