Logo
Logo
×

Advertisement

জাতীয়

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে মো. খালেকুজ্জামান চৌধুরীর পদোন্নতি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পিএম

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে মো. খালেকুজ্জামান চৌধুরীর পদোন্নতি

মো. খালেকুজ্জামান চৌধুরী। ফাইল ছবি

Advertisement

সুপিরিয়র সিলেকশন বোর্ডের ৪৮তম সভার সুপারিশ অনুযায়ী, বিসিএস (গণপূর্ত) ক্যাডারের কর্মকর্তা মো. খালেকুজ্জামান চৌধুরীকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (গ্রেড-১) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার উপ সচিব আবু নাছের সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারিত বেতনক্রমে তাকে এ পদোন্নতি দেওয়া হয়।

মো. খালেকুজ্জামান চৌধুরী বর্তমানে গণপূর্ত অধিদপ্তরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন। পদোন্নতির পর তার পদবি হবে প্রধান প্রকৌশলী (সিভিল)।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয়ে সিডিডি’র ৩০ বছর পূর্তি

অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয়ে সিডিডি’র ৩০ বছর পূর্তি

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে মো. খালেকুজ্জামান চৌধুরীর পদোন্নতি

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে মো. খালেকুজ্জামান চৌধুরীর পদোন্নতি

দুদকের মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী শাহজাহান খান

দুদকের মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী শাহজাহান খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম