Logo
Logo
×

Advertisement

জাতীয়

১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পিএম

১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

Advertisement

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষকদের অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের ১০২ জন গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। 

সম্মাননা হিসেবে প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়েছে।

সম্মাননাপ্রাপ্তদের মধ্যে প্রাথমিক পর্যায়ের ১০ জন, মাধ্যমিকের ২০ জন, কলেজের ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০ জন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনজন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিনজন এবং অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক রয়েছেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর মনোনীত সাতজন শিক্ষককেও সম্মাননা দেওয়া হয়।

জাতি গঠনে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি দিতে এবং তাদের মর্যাদা, অধিকার, পেশাগত উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উদযাপন করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিতে অভিযান, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা

নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিতে অভিযান, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা

সরকারি হাসপাতালের ৬১ অক্সিজেন প্ল্যান্টে মিলছে না সেবা

সমন্বিত ব্যবস্থাপনার তাগিদ সরকারি হাসপাতালের ৬১ অক্সিজেন প্ল্যান্টে মিলছে না সেবা

‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘আ.লীগ করাই যদি অপরাধ হয়, ফাঁসি হলেও আ.লীগই করব’

‘আ.লীগ করাই যদি অপরাধ হয়, ফাঁসি হলেও আ.লীগই করব’

সিলিকন ভ্যালির বিনিয়োগকারীদের সঙ্গে প্রযুক্তি অংশীদারত্ব নিয়ে সরকারের সংলাপ

সিলিকন ভ্যালির বিনিয়োগকারীদের সঙ্গে প্রযুক্তি অংশীদারত্ব নিয়ে সরকারের সংলাপ

ছাত্র আন্দোলনের মুখে প্রেসিডেন্টের পদত্যাগ, সার্বিয়াতে ঘটেছিল কী

ছাত্র আন্দোলনের মুখে প্রেসিডেন্টের পদত্যাগ, সার্বিয়াতে ঘটেছিল কী

আরও পড়ুন

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে বাংলাদেশের বিজয়

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে বাংলাদেশের বিজয়

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দীপ্ত টিভির তানজিল হত্যা মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ

মন্ত্রী রবিউলসহ ৯ জনকে মামলায় সম্পৃক্ত করার আবেদন খারিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম